ভিয়েনা ০৪:২৭ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঠুনকো অজুহাতে গ্রেপ্তার ভালো লক্ষণ নয়: সেলিম উদ্দিন ভিসা সহায়তা দিতে ঢাকায় আসছে রোমানিয়ার টিম সরকারি কাজে বাধা, অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার ইন্টারনেট বন্ধ, আটক সাতশ’র বেশি, বিক্ষোভে উত্তাল দিল্লি ! সিঙ্গাপুরকে টাইব্রেকারে হারিয়ে নবম বাংলাদেশ জব্দ করা পশ্চিমা কোম্পানির সম্পদ ফেরত দেওয়া হতে পারে: পুতিন গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪টি মদের গুদাম সিলগালা নিহতের মরদেহ সড়কে রেখে বগুড়ায় স্বজনদের বিক্ষোভ ভিডিও কনফারেন্সের মাধ্যমে লালমোহনে কৃষক কার্ড বিতরণ উদ্বোধন করেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান পদত্যাগপত্রে যা লিখেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি

ভিসা সহায়তা দিতে ঢাকায় আসছে রোমানিয়ার টিম

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:৩৬:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
  • ৬ সময় দেখুন

ভিসা সহায়তা দিতে ঢাকায় আসছে রোমানিয়ার টিম

ইবিটাইমস ডেস্ক : উচ্চশিক্ষার জন্য রোমানিয়ায় যেতে আগ্রহী বাংলাদেশিদের ভিসা আবেদন প্রক্রিয়াকরণে ঢাকায় আসছে দেশটির দূতাবাসের একটি প্রতিনিধি দল। আগামী ৮ থেকে ১১ অক্টোবর ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে তারা এ সেবা দেবে। শুক্রবার (২ অক্টোবর) ভারতের দিল্লিতে অবস্থিত রোমানিয়া দূতাবাস এ তথ্য জানিয়েছে।

ভ্রাম্যমাণ কনস্যুলার মিশনটি প্রাথমিকভাবে স্টাডি ভিসার আবেদন জমা দেওয়ার সুবিধা দেবে এবং বাংলাদেশি নাগরিকদের অন্যান্য জরুরি কনস্যুলার অনুরোধের ক্ষেত্রেও সহায়তা প্রদান করবে।

দূতাবাস জানায়, মিশনের সুষ্ঠু পরিচালনা নিশ্চিত করতে এবং কোনও বিভ্রান্তি এড়াতে কেবলমাত্র আবেদনকারীদের জমা দেওয়া ভিসা আবেদনগুলি গ্রহণ করা হবে, যারা অফিসিয়াল ইভিজা পোর্টালের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট কনফার্মেশন পেয়েছেন।

যে সব আবেদনকারীরা ইভিজা পোর্টালের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট কনফার্মেশন পাননি তারা মোবাইল কনস্যুলার মিশনের সময় তাদের ভিসার আবেদন জমা দিতে পারবেন না।

দূতাবাস জানায়, আমরা সব আবেদনকারীকে তাদের অ্যাপয়েন্টমেন্ট নিশ্চিতকরণ সাবধানতার সঙ্গে পরীক্ষা করতে এবং উপস্থিত হওয়ার আগে তাদের কাছে প্রয়োজনীয় সমস্ত নথি রয়েছে তা নিশ্চিত করতে উৎসাহিত করি।
ঢাকা/এসএস

জনপ্রিয়

ঠুনকো অজুহাতে গ্রেপ্তার ভালো লক্ষণ নয়: সেলিম উদ্দিন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভিসা সহায়তা দিতে ঢাকায় আসছে রোমানিয়ার টিম

আপডেটের সময় ০৪:৩৬:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬