ভিয়েনা ০৬:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

লালমোহনে প্রবাসীর সম্পদ আত্মসাতের অভিযোগ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৩৮:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
  • ৭ সময় দেখুন

লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহন উপজেলায় প্রবাসী মো. মোশারেফ হোসেনের সাড়ে ৫ কোটি টাকা, ১৫ ভরি স্বর্ণালংকার ও নিজের অর্থে নির্মিত বিলাসবহুল বাড়ি আত্মসাতের অভিযোগ উঠেছে তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে। অভিযুক্তদের মধ্যে রয়েছেন তাঁর বাবা বসির উল্লাহ, মা মনোয়ারা বেগম, দুই বোন সেলেনা ও মোরশেদা এবং দুই বোনজামাতা মাকসুদ ও সজিব। তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।

মোশারেফ হোসেন লালমোহন উপজেলার চরভূতা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের হাজীগঞ্জ এলাকার মোহাম্মদ মুন্সি বাড়ির বাসিন্দা। তাঁর দাবি, দীর্ঘ ১৭ বছর প্রবাসে থেকে উপার্জিত অর্থের একটি বড় অংশ মা-বাবার নামে দেশে পাঠিয়েছেন। সেই অর্থ দিয়ে সম্পদ গড়ে তুললেও বর্তমানে নিজের সম্পদ ও অর্থের নিয়ন্ত্রণ হারিয়ে অসহায় জীবনযাপন করছেন তিনি।

মোশারেফের অভিযোগ, দুই বোন ও বোনজামাতাদের প্ররোচনায় মা-বাবা তাঁর কাছ থেকে দূরে সরে গেছেন। পরিবারের পছন্দে বিয়ে করলেও স্ত্রীকে নিয়ে নিজের বাড়িতে সংসার শুরু করতে পারেননি। বর্তমানে স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়িতে বসবাস করছেন বলে জানান তিনি।

মোশারেফ বলেন, বিয়ের জন্য শতাধিক পাত্রী দেখা এবং অন্যান্য আয়োজন মিলিয়ে তাঁর প্রায় দুই লাখ টাকা ব্যয় হয়েছে। কিন্তু বিয়ের পরও নিজের বাড়িতে স্ত্রীকে নিয়ে বসবাসের সুযোগ পাননি।

তিনি আরও বলেন, তাঁরা আট ভাইবোন। তাঁর দাবি, দুই বোন ও বোনজামাতাদের কারণে পরিবারের অন্য ভাইবোনেরাও অসহায় হয়ে পড়েছেন। তাঁর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়েছে এবং তাঁকে জেলও খাটতে হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

মোশারেফের ভাষ্য, দীর্ঘ ১৭ বছর প্রবাসে থেকে মা-বাবার নামে টাকা পাঠিয়ে যে সম্পদ গড়েছেন, আজ সেই সম্পদ থেকেই তিনি বঞ্চিত। তিনি নিজের ন্যায্য পাওনা ফিরে পাওয়ার পাশাপাশি মা-বাবার ভালোবাসা ফিরে পেতে চান। স্ত্রী ও মা-বাবাকে নিয়ে নিজের অর্থে নির্মিত বাড়িতে শান্তিতে বসবাস করাই তাঁর প্রত্যাশা।

এদিকে পরিবারের আরেক বোনও মা-বাবার বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। তাঁর দাবি, মা-বাবার ষড়যন্ত্রের কারণে তাঁর ৩০ বছরের সংসার ভেঙে যায়। স্বামী তালাক দেওয়ার পর মা-বাবার কাছে আশ্রয় চাইলে দুই বোনের কথায় তাঁকে আশ্রয় দেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি।

অন্যদিকে, এসব অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁরা দরজা বন্ধ করে ঘরের ভেতরে অবস্থান করেন। ফলে তাঁদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
ঢাকা/এসএস

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে প্রবাসীর সম্পদ আত্মসাতের অভিযোগ

আপডেটের সময় ০৬:৩৮:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬