ভিয়েনা ০৭:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ফুফুর কক্ষের বাক্সে মিলল ৩ বছরের শিশুর মরদেহ স্পিকারের এপিএস সবুজকে নিয়ে প্রকাশিত প্রতিবেদনের প্রতিবাদ শেখ হাসিনাকে ফেরাতে তৃতীয় পক্ষের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা লালমোহনে দুর্গোৎসব ও সরকারি সেবামূলক কর্মসূচি নিয়ে প্রস্তুতিমূলক সভা আধুনিক প্রযুক্তি খাতে গবেষণা ও নতুন উদ্ভাবনে এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির সৌদি আরব সফরে যাচ্ছেন আমিরাতের ভাইস প্রেসিডেন্ট প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠানকে সহায়তা দেবে সরকার : ড. তিতুমীর জং ধরা হ্যান্ডকাফে, রক্তাক্ত হাত ! হাত উঁচিয়ে বললেন পলক বোরকা পরে ভূমি অফিসে হাজির ঢাকা জেলার ডিসি ! লালমোহনে বাগান থেকে জোরপূর্বক সুপারি পাড়ার অভিযোগ

টাঙ্গাইলে পুকুর থেকে বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:৫৪:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • ৪৬ সময় দেখুন

বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : টাঙ্গাইলের দেলদুয়ারে পুকুর থেকে ওহাব মিয়া (৬৫) নামে এক বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার সদর ইউনিয়নের বারপাখিয়া গ্রামের জনৈক জনির পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ওহাব মিয়া সদর ইউনিয়নের মাদারকোল গ্রামের মৃত ঘুতু মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে উপজেলা খাদ্য গুদামে স্ত্রীকে সঙ্গে নিয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করতেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, ওহাব মিয়া মানসিক রোগে ভুগছিলেন। এছাড়া তিনি মৃগী রোগী ছিলেন। রোববার বিকেল থেকে তিনি নিখোঁজ ছিলেন। এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে তাকে খোঁজাখুঁজি করেন।

খাদ্য গুদামের ওসি এলএসডি মিরাজুল ইসলাম জানান, রোববার বিকেলে নিখোঁজ হওয়ার পর থেকেই ওহাব মিয়াকে বিভিন্ন জায়গায় খোঁজা হচ্ছিল।

দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন জানান, বারপাখিয়া গ্রামের একটি পুকুরে ভাসমান মরদেহের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

জনপ্রিয়

ফুফুর কক্ষের বাক্সে মিলল ৩ বছরের শিশুর মরদেহ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

টাঙ্গাইলে পুকুর থেকে বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার

আপডেটের সময় ১১:৫৪:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬