ভিয়েনা ১২:৪৩ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :

চিকিৎসাবিজ্ঞানে ২০২৬ সালের নোবেল পেলেন তিন বিজ্ঞানী

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:১৮:২১ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
  • ৫ সময় দেখুন

চিকিৎসাবিজ্ঞানে ২০২৬ সালের নোবেল পেলেন তিন বিজ্ঞানী

ইবিটাইমস ডেস্ক : চিকিৎসাবিজ্ঞান বা ফিজিওলজি/মেডিসিনে ২০২৬ সালের নোবেল পুরস্কার যৌথভাবে পেয়েছেন কার্ল ডেইসেরথ, পিটার হেগেম্যান ও গেয়র্গ নাগেল। আলো-নিয়ন্ত্রিত আয়ন চ্যানেল এবং অপটোজেনেটিক্স-সংক্রান্ত গুরুত্বপূর্ণ আবিষ্কারের জন্য তাঁদের এ সম্মাননা দেওয়া হয়েছে।

সুইডেনের রাজধানী স্টকহোমে স্থানীয় সময় সোমবার সকাল সাড়ে ১১টায় এবং বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় এ বছরের চিকিৎসাবিজ্ঞানের নোবেলজয়ীদের নাম ঘোষণা করা হয়। চিকিৎসাবিজ্ঞান সংক্রান্ত নোবেল কমিটির সেক্রেটারি-জেনারেল থমাস পার্লম্যান বিজয়ীদের নাম ঘোষণা করেন।

নোবেল অ্যাসেম্বলির পক্ষ থেকে জানানো হয়েছে, স্নায়ুতন্ত্রের কার্যক্রম বোঝা এবং আলো ব্যবহার করে নির্দিষ্ট কোষের কার্যক্রম নিয়ন্ত্রণের ক্ষেত্রে তাঁদের গবেষণা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বিশেষ করে অপটোজেনেটিক্স প্রযুক্তির বিকাশে তাঁদের আবিষ্কার চিকিৎসাবিজ্ঞানে নতুন সম্ভাবনার দ্বার খুলেছে।

১৯০১ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত মোট ১১৭ বার চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। এ সময়ে মোট ২৩৪ জন ব্যক্তি এ পুরস্কারে ভূষিত হয়েছেন।

প্রথা অনুযায়ী, প্রতিবছর অক্টোবরের প্রথম সোমবার চিকিৎসাবিজ্ঞানের নোবেল পুরস্কার ঘোষণার মধ্য দিয়ে নোবেল পুরস্কার ঘোষণার আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর পদার্থবিজ্ঞান, রসায়ন, সাহিত্য, শান্তি ও অর্থনীতিসহ অন্যান্য বিভাগে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

আলফ্রেড নোবেলের উইল অনুযায়ী ১৯০১ সাল থেকে তাঁর নামে এ পুরস্কার দেওয়া হচ্ছে। সুইডিশ বিজ্ঞানী ও ডিনামাইটের উদ্ভাবক আলফ্রেড নোবেলের মৃত্যুর পাঁচ বছর পর তাঁর রেখে যাওয়া অর্থ দিয়ে এ পুরস্কারের যাত্রা শুরু হয়। ১৯৬৯ সালে এর সঙ্গে অর্থনীতি বিভাগ যুক্ত হয়।

প্রথা অনুযায়ী, আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকী ১০ ডিসেম্বর বিজয়ীদের হাতে নোবেল পুরস্কার তুলে দেওয়া হবে। বর্তমানে প্রতিটি বিভাগে বিজয়ী বা বিজয়ীরা একটি স্বর্ণপদক, ডিপ্লোমা এবং ১ কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনার অর্থ পুরস্কার পান।

চিকিৎসাবিজ্ঞানে প্রথম নোবেল পুরস্কার পান জার্মান জীববিজ্ঞানী এমিল ফন বেরিং। ১৯০১ সালে ডিপথেরিয়ার বিরুদ্ধে কার্যকর সিরাম থেরাপি নিয়ে গবেষণার জন্য তিনি এ পুরস্কারে ভূষিত হন।

চিকিৎসাবিজ্ঞানে সবচেয়ে কম বয়সে নোবেল পাওয়া বিজ্ঞানীদের মধ্যে কানাডীয় চিকিৎসাবিজ্ঞানী ফ্রেডেরিক ব্যানটিং অন্যতম। ১৯২৩ সালে ৩১ বছর বয়সে ইনসুলিন আবিষ্কারের জন্য তিনি নোবেল পুরস্কার পান। অন্যদিকে, পেটন রুস ১৯৬৬ সালে ৮৭ বছর বয়সে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়ে সবচেয়ে বেশি বয়সী বিজয়ীদের একজন হন।

ঢাকা/এসএস

জনপ্রিয়

লালমোহনে মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে টাস্কফোর্স কমিটির সভা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

চিকিৎসাবিজ্ঞানে ২০২৬ সালের নোবেল পেলেন তিন বিজ্ঞানী

আপডেটের সময় ০১:১৮:২১ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬