ভিয়েনা ০৯:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চলবে, তবে প্রধান সড়কে নয়: সড়ক পরিবহনমন্ত্রী নয়াপল্টনে এসি বিস্ফোরণে যুবকের মৃত্যু এলপিজি বেশি দামে বিক্রি: চুনারুঘাটে ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা দেশের ভবিষ্যৎ নির্ভর করে শিশুদের বিকাশের ওপর: প্রধানমন্ত্রী প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ১৮০ কর্মকর্তাকে বিদ্যালয় পরিদর্শনের নির্দেশ এশিয়ার বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ছে লালমোহনে মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে টাস্কফোর্স কমিটির সভা আইপিইউর এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হলেন স্পিকার হাফিজ উদ্দিন রাজনৈতিক মামলায় আত্মসমর্পণ, কারাগারে শ্রমিকদল নেতা মোকলেস মাভাবিপ্রবির র‍্যাঙ্কিং উন্নয়নে কৌশল ও করণীয় নিয়ে সেমিনার

নয়াপল্টনে এসি বিস্ফোরণে যুবকের মৃত্যু

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১০:৪৯:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
  • ৮ সময় দেখুন

নয়াপল্টনে এসি বিস্ফোরণে যুবকের মৃত্যু

বর্ষা আহমেদ বৃষ্টি : রাজধানীর নয়াপল্টন এলাকায় দোকানে এসি মেরামতের সময় সিলিন্ডার বিস্ফোরণে জীবন বর্মন (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে নয়াপল্টনের একটি দোকানে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে দুপুর ১২টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের ভাই অনিক বর্মন জানান, জীবন বর্মন পেশায় একজন এসি মেকানিক ছিলেন। তিনি ‘এমআই ইঞ্জিনিয়ারিং প্লাস’ নামে একটি দোকানে কাজ করতেন। মঙ্গলবার সকালে দোকানে এসি মেরামতের সময় হঠাৎ এসির সিলিন্ডার বিস্ফোরিত হলে তিনি গুরুতর আহত হন।

পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ঢাকা/এসএস

জনপ্রিয়

ঢাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চলবে, তবে প্রধান সড়কে নয়: সড়ক পরিবহনমন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

নয়াপল্টনে এসি বিস্ফোরণে যুবকের মৃত্যু

আপডেটের সময় ১০:৪৯:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬