ভিয়েনা ০৭:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কোস্টারিকায় সাংবাদিককে গুলি করে হত্যা লালমোহনে ইসলামী যুব কল্যাণ সোসাইটির উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল ৪৬ বছর বয়সে পেশাদার ফুটবলে ফিরলেন রোনালদিনহো, জিতল তাঁর দল যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে ৬.৯২ শতাংশ বিশ্বশান্তি নিয়ে আলোচনায় বসছেন সি, ট্রাম্প ও পুতিন রাশিয়ার সঙ্গে সব সীমান্তপথ বন্ধের ঘোষণা এস্তোনিয়ার ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন মেডিকেল কলেজ হাসপাতাল অস্ট্রিয়া, গায়ানা ও ফিজিতে বাংলাদেশি দক্ষ কর্মী নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন, বদলাচ্ছে এক থানার নাম ট্রাম্পের আগমনের আগে আসিয়ান সম্মেলনে গুরুত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ

‘চাঁদাবাজদের জিম্মিদশা থেকে দেশ মুক্তি পাবে’: নাহিদ ইসলাম

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:৫৯:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
  • ৮০ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ‘অবিলম্বে চাঁদাবাজদের জিম্মিদশা থেকে প্রিয় মাতৃভূমি মুক্তি পাবে, ইনশাআল্লাহ।’

রোববার (২৭ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।

পোস্টে নাহিদ ইসলাম অভিযোগ করেন, রাতের আঁধারে জুলাই আন্দোলনের তাঁর সহযোদ্ধা ও কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুর করা হয়েছে।

তিনি দাবি করেন, ভাঙচুর ও লুটপাটের পেছনে চাঁদা না দেওয়া অথবা সম্পত্তি দখলের মতো অভিযোগ পাওয়া যাচ্ছে। তাঁর ভাষ্য, ঘটনাটি প্রধানমন্ত্রীর আসন হিসেবে পরিচিত নির্বাচনী এলাকায় ঘটেছে। সেখানে চাঁদা আদায় বা সম্পত্তি দখলের মতো কর্মকাণ্ডের সঙ্গে কারা জড়িত, সে প্রশ্নও তোলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, কোনো স্থাপনা অবৈধ হলে বা কেউ দখল করে রাখলে তা উদ্ধারে আইন ও আদালতের আশ্রয় নেওয়ার সুযোগ রয়েছে। আইনি প্রক্রিয়া অনুসরণ না করে দেশের বিভিন্ন স্থানে ক্ষমতাসীনদের বিরুদ্ধে এমন আচরণের অভিযোগকে তিনি প্রশ্নবিদ্ধ করেন।

পোস্টে বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজি ও দখলদারিত্বের অভিযোগও করেন নাহিদ। তাঁর দাবি, ৫ আগস্টের পর বিএনপির ‘সন্ত্রাসী বাহিনী’ সারা দেশে আগের চাঁদাবাজি ও দখলদারির নিয়ন্ত্রণ নিয়েছে এবং এর পরিমাণ ও আওতা বেড়েছে।

তিনি আরও বলেন, দেশের ১৮ কোটি মানুষ এ ধরনের কর্মকাণ্ডের কারণে ‘জিম্মি’ হয়ে আছে।

নাহিদ ইসলাম বলেন, এসব ঘটনার বিচার চেয়ে সরকারের, বিশেষ করে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন করাকে তিনি অর্থহীন মনে করেন। একই সঙ্গে তিনি বলেন, ‘অবিলম্বে চাঁদাবাজদের জিম্মিদশা থেকে প্রিয় মাতৃভূমি মুক্তি পাবে, ইনশাআল্লাহ।’
ঢাকা/এসএস

জনপ্রিয়

কোস্টারিকায় সাংবাদিককে গুলি করে হত্যা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

‘চাঁদাবাজদের জিম্মিদশা থেকে দেশ মুক্তি পাবে’: নাহিদ ইসলাম

আপডেটের সময় ০১:৫৯:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬