ভিয়েনা ০১:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ফুফুর কক্ষের বাক্সে মিলল ৩ বছরের শিশুর মরদেহ স্পিকারের এপিএস সবুজকে নিয়ে প্রকাশিত প্রতিবেদনের প্রতিবাদ শেখ হাসিনাকে ফেরাতে তৃতীয় পক্ষের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা লালমোহনে দুর্গোৎসব ও সরকারি সেবামূলক কর্মসূচি নিয়ে প্রস্তুতিমূলক সভা আধুনিক প্রযুক্তি খাতে গবেষণা ও নতুন উদ্ভাবনে এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির সৌদি আরব সফরে যাচ্ছেন আমিরাতের ভাইস প্রেসিডেন্ট প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠানকে সহায়তা দেবে সরকার : ড. তিতুমীর জং ধরা হ্যান্ডকাফে, রক্তাক্ত হাত ! হাত উঁচিয়ে বললেন পলক বোরকা পরে ভূমি অফিসে হাজির ঢাকা জেলার ডিসি ! লালমোহনে বাগান থেকে জোরপূর্বক সুপারি পাড়ার অভিযোগ

এই স্বরাষ্ট্রমন্ত্রীকে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক সম্ভব নয়: নাহিদ ইসলাম

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:৩৩:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
  • ২০ সময় দেখুন

এই স্বরাষ্ট্রমন্ত্রীকে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক সম্ভব নয়- নাহিদ ইসলাম

ইবিটাইমস ডেস্ক : বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীকে পদে বহাল রেখে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা কোনোভাবেই সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর বাংলামোটরে রূপায়ণ টাওয়ারে এনসিপির দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম অভিযোগ করেন, স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকারী ব্যক্তি নিজ দায়িত্ব পালনে পুরোপুরি ব্যর্থ হয়েছেন। একই সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে তিনি জাতির সামনে অসত্য বক্তব্য তুলে ধরছেন বলেও দাবি করেন নাহিদ ইসলাম।

তিনি বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির বর্তমান অবনতির জন্য সরকার, প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় সমানভাবে দায়ী।

এনসিপির পক্ষ থেকে জানানো হয়, দেশের চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, আসন্ন স্থানীয় সরকার নির্বাচন এবং জাতীয় অর্থনৈতিক নিরাপত্তা সুসংহত করার লক্ষ্যে দলটির রাজনৈতিক দিকনির্দেশনামূলক সভা ও সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে অর্থনৈতিক নিরাপত্তার পাশাপাশি মুক্তবাজার ব্যবস্থা বহাল রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে দেশীয় শিল্প ও ক্ষুদ্র ব্যবসায়ীদের সুরক্ষায় কাজ করার প্রত্যয় ব্যক্ত করে দলটির নেতৃত্ব।

এনসিপির পক্ষ থেকে আরও বলা হয়, দেশের সার্বিক অর্থনৈতিক সংকট ও কথিত ষড়যন্ত্রের কারণে সাধারণ ব্যবসায়ী এবং স্থানীয় উদ্যোক্তারা দীর্ঘদিন ধরে আর্থিক ক্ষতির মুখে পড়ছেন। ব্যবসা-বাণিজ্যের ওপর থাকা বিভিন্ন ধরনের চাপ কমাতে দলটি মাঠের রাজনীতিতে সক্রিয় থাকবে।

দেশীয় শিল্পের সুরক্ষা নিশ্চিত করা না গেলে টেকসই জাতীয় প্রবৃদ্ধি অর্জন সম্ভব নয় বলেও সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়। এ সময় রাজনৈতিক পর্ষদের সদস্যরা রাজপথে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

সংবাদ সম্মেলনে এনসিপির নেতা আখতার হোসেন, সারজিস আলমসহ দলের অন্য নেতারা উপস্থিত ছিলেন।
ঢাকা/এসএস

জনপ্রিয়

ফুফুর কক্ষের বাক্সে মিলল ৩ বছরের শিশুর মরদেহ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

এই স্বরাষ্ট্রমন্ত্রীকে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক সম্ভব নয়: নাহিদ ইসলাম

আপডেটের সময় ১১:৩৩:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬