ভিয়েনা ০২:১০ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নিউইয়র্কে কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত এক বছরেও লিফট চালু হয়নি, ১০ তলা হলে ছাত্রীদের দুর্ভোগ চরমে দেশ মেরামতে সরকার থ্রি-আর কৌশল অনুসরণ করছে : প্রধানমন্ত্রী পোপ লিও চতুর্দশ ফ্রান্স এসে পৌঁছেছেন তাইগ্রে বিদ্রোহীদের সঙ্গে ইথিওপিয়ার সরকারি বাহিনীর সংঘর্ষ দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, মাদারীপুরে নিহত ৩ শৈলকুপায় মাদ্রাসা নির্মাণ কাজের উদ্বোধন সভাপতি খলিলুর রহমানের কার্যালয়ে ‘লিগ্যাল অফিসার’ হলেন ব্যারিস্টার জাইমা রহমান নিউইয়র্কে তারেক-শাহবাজ শরিফের বৈঠক অনূষ্ঠিত দেশের ১১ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

নাগরপুরে মাদকের টাকা না পেয়ে বাবাকে হত্যা, ছেলে পলাতক

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:৫৫:২৮ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
  • ৪৯ সময় দেখুন

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : টাঙ্গাইলের নাগরপুরে মাদকের টাকা না পেয়ে আব্দুর রহিম ভূঁইয়া (৫৫) নামে এক ভ্যানচালক বাবাকে শীল দিয়ে মাথায় আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে ছেলে মোস্তফার বিরুদ্ধে। ঘটনার পর থেকে অভিযুক্ত ছেলে পলাতক রয়েছে।

রোববার (৩০ আগস্ট) সকালে উপজেলার বেকড়া ইউনিয়নের কোনাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম।

স্থানীয় ও পরিবারের সদস্যদের বরাতে জানা যায়, নিহত আব্দুর রহিম ভূঁইয়া সকালে খাবার খেতে বসেছিলেন। এ সময় তার মাদকাসক্ত ছেলে মোস্তফা বাবার কাছে টাকা দাবি করেন। টাকা দিতে দেরি হওয়ায় পাশে থাকা মসলা বাটার শীল দিয়ে বাবার মাথায় উপর্যুপরি আঘাত করেন তিনি। এতে ঘটনাস্থলেই রহিম ভূঁইয়া মারা যান।

নিহতের স্ত্রী শিরিন বেগম জানান, মোস্তফা দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। প্রায় ছয় মাস আগে দেলদুয়ার উপজেলার লাউহাটি গ্রামে তার বিয়ে হয়। বিয়ের পর স্ত্রীকেও নির্যাতন করতেন বলে অভিযোগ রয়েছে। পরে তার স্ত্রী বাড়ি ছেড়ে চলে যান।

তিনি বলেন, মাদকের টাকা না পেলে মোস্তফা পরিবারের সদস্যদের ওপর নির্যাতন করতেন। স্বামী হত্যার ঘটনায় তিনি অভিযুক্তের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন।

নিহতের মেয়ে সালমা জানান, তার ভাই দীর্ঘদিন মাদক সেবন করতে করতে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন। পরিবারের সদস্যদের কাছ থেকে প্রায়ই টাকা দাবি করতেন। টাকা দিতে দেরি হলেই তাদের ওপর নির্যাতন চালাতেন।

স্থানীয় ইউপি সদস্য আব্দুল কুদ্দুস জানান, মোস্তফা দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। মাদকাসক্ত হওয়ার কারণে পরিবারের সদস্যরা তার কাছে হুমকির মধ্যে থাকতেন। রোববারও বাবার কাছে টাকা চান তিনি। টাকা দিতে দেরি হওয়ায় ক্ষিপ্ত হয়ে পাশে থাকা শীল দিয়ে বাবার মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই রহিম ভূঁইয়ার মৃত্যু হয়।

নাগরপুর থানার ওসি জহুরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। ঘটনার পর অভিযুক্ত মোস্তফা পালিয়ে গেছে। তাকে গ্রেপ্তারের জন্য পুলিশ কাজ করছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

নিউইয়র্কে কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

নাগরপুরে মাদকের টাকা না পেয়ে বাবাকে হত্যা, ছেলে পলাতক

আপডেটের সময় ০২:৫৫:২৮ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬