ভিয়েনা ০৪:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চীনা নাগরিকের কাছ থেকে বিমানবন্দরে আড়াই কেজি স্বর্ণ উদ্ধার এমপি হোস্টেলে গাজী নজরুলের ‘দ্বিতীয় স্ত্রী’র লাশ উদ্ধার আব্দুস সালাম পিন্টুর হস্তক্ষেপে টাঙ্গাইল মেডিকেলের ইন্টার্নদের ধর্মঘট প্রত্যাহার লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ টাঙ্গাইলে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা নিউইয়র্কের উদ্দেশে কাল ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী, ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান আব্বাসকে ভিসা না দেওয়ার যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তে গভীর দুঃখ প্রকাশ গুতেরেসের বিশ্ব শিক্ষক দিবসে ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার অভিন্ন ও মানসম্পন্ন প্রশিক্ষণ ব্যবস্থা চালু হলে শ্রমবাজারে তরুণদের গ্রহণযোগ্যতা বাড়বে: প্রধানমন্ত্রী

দেশে ফিরছেন মির্জা আব্বাস

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:২২:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
  • ৫৪ সময় দেখুন

মির্জা আব্বাস

ইবিটাইমস ডেস্ক : আগামী ২ সেপ্টেম্বর দেশে ফিরবেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা -৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস। রোববার (৩০ আগস্ট) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আগামী ২ সেপ্টেম্বর রাত ৯টায় মির্জা আব্বাস বাংলাদেশ বিমানে ঢাকায় অবতরণ করার কথা রয়েছে। দীর্ঘদিন সিঙ্গাপুর ও মালয়েশিয়া চিকিৎসা শেষে মেডিকেল বোর্ডের পরামর্শ আল্লাহর রহমতে অনেকটা সুস্থ হয়ে মালয়েশিয়া থেকে দেশে আসতেছেন তিনি।

প্রসঙ্গত, গত ১১ মার্চ রমজান মাসে ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মির্জা আব্বাস। সেদিন রাতেই তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়।

পরে ১৫ মার্চ উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেয়া হয়। সেখানে তার অবস্থার কিছুটা উন্নতি হলে চিকিৎসকদের পরামর্শে ১৪ এপ্রিল সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল থেকে মালয়েশিয়ার প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টারে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন আছেন তিনি।

এর মধ্যে গত ১ আগস্ট ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ঢাকা-৮ আসনের এই সংসদ সদস্য। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ থেকে জারি করা এক সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে এ দায়িত্ব দেয়া হয়।
ঢাকা/এসএস

জনপ্রিয়

চীনা নাগরিকের কাছ থেকে বিমানবন্দরে আড়াই কেজি স্বর্ণ উদ্ধার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

দেশে ফিরছেন মির্জা আব্বাস

আপডেটের সময় ১১:২২:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬