ইবিটাইমস ডেস্ক : যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিস শহরে বন্দুকধারীর গুলিতে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন, যাদের মধ্যে তিনজন পুলিশ কর্মকর্তা রয়েছেন।
বুধবারের এ ঘটনায় সন্দেহভাজন বন্দুকধারীও নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। মিনিয়াপোলিস পুলিশের মুখপাত্র গ্যারেট পার্টেন এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।
তিনি বলেন, গুলির ঘটনায় ঘটনাস্থলেই একজন নিহত হন। আহতসহ আরও চারজনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সেখানে আরও একজনের মৃত্যু হয়।
হাসপাতালের এক মুখপাত্র এএফপিকে জানান, হাসপাতালে নেওয়া তিন পুলিশ কর্মকর্তার মধ্যে দুজনের অবস্থা বর্তমানে স্থিতিশীল।
তবে হামলার সম্ভাব্য উদ্দেশ্য সম্পর্কে এখনো কোনো তথ্য জানায়নি পুলিশ। ঘটনার তদন্ত চলছে।
ঢাকা/এসএস


















