ভিয়েনা ১০:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে টেন্ডার ছাড়াই অর্ধ কোটি টাকার গাছ কর্তন! ইউএনও’র নীরব ভূমিকা ঝালকাঠিতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ঝালকাঠিতে ইলিশ রক্ষার অভিযানে হামলা, আহত ৭ চরফ্যাশনে কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শিক্ষাজীবন শেষ করেই চাকরি পাবে শিক্ষার্থীরা, সেই লক্ষ্যে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী টুকু প্রতিমন্ত্রীর উদ্যোগে লিবিয়া থেকে ফিরলেন টাঙ্গাইলের দুই যুবক লালমোহনে নানা আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন চরফ্যাশনে কালবেলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন টেস্টে ৭ হাজার রানের মাইলফলকের সামনে মুশফিক, প্রয়োজন আর ৪৩ রান এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের তারিখ পরিবর্তন, নতুন দিন ৩১ অক্টোবর

মাভাবিপ্রবির র‍্যাঙ্কিং উন্নয়নে কৌশল ও করণীয় নিয়ে সেমিনার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:৪৪:৫৪ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
  • ৪৬ সময় দেখুন

মাভাবিপ্রবির র‍্যাঙ্কিং উন্নয়নে কৌশল ও করণীয় নিয়ে সেমিনার

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় র‍্যাঙ্কিংয়ে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) অবস্থান আরও উন্নত করতে কৌশলগত পরিকল্পনা ও করণীয় নির্ধারণের লক্ষ্যে ‘Strategic Lessons and Frameworks for University Ranking Improvement’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) কনফারেন্স রুমে আইকিউএসি’র উদ্যোগে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের র‍্যাঙ্কিং-সংশ্লিষ্ট বিভিন্ন কমিটির সদস্যরা অংশ নেন।

সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন প্রো-ভাইস-চ্যান্সেলর অধ্যাপক মো. আনিছুর রহমান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন মালয়েশিয়ার টেলরস ইউনিভার্সিটির অধ্যাপক ড. গাজী মাহবুবুল আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মোস্তফা কামাল নাসির।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম বলেন, আন্তর্জাতিক র‍্যাঙ্কিংয়ে বিশ্ববিদ্যালয়ের অবস্থান উন্নত করা শুধু একটি সূচকে ভালো করার বিষয় নয়। শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন, গবেষণার প্রভাব ও আন্তর্জাতিকীকরণ, শিল্প ও সমাজের সঙ্গে সম্পৃক্ততা এবং প্রাতিষ্ঠানিক তথ্য-উপাত্তের যথাযথ ব্যবস্থাপনার সমন্বিত ফল হিসেবে র‍্যাঙ্কিংয়ে অগ্রগতি আসে।

তিনি বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক মানোন্নয়নের সঙ্গে র‍্যাঙ্কিং কার্যক্রমকে সম্পৃক্ত করে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি র‍্যাঙ্কিংয়ের বিভিন্ন সূচকে বিশ্ববিদ্যালয়ের অবস্থান শক্তিশালী করতে তথ্য-উপাত্ত সংগ্রহ, সংরক্ষণ ও উপস্থাপনায় নির্ভুলতা এবং সংশ্লিষ্ট বিভাগ ও দপ্তরের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানান।

প্রো-ভাইস-চ্যান্সেলর অধ্যাপক মো. আনিছুর রহমান বলেন, র‍্যাঙ্কিং উন্নয়নে বিশ্ববিদ্যালয়ের সব পর্যায়ে সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন। শিক্ষা, গবেষণা ও অন্যান্য কার্যক্রমের হালনাগাদ তথ্য নিয়মিতভাবে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। একই সঙ্গে আন্তর্জাতিক মানের শিক্ষার পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি সবুজ ও পরিবেশবান্ধব ক্যাম্পাস গড়ে তোলার ওপর গুরুত্ব দিতে হবে।

তিনি আরও বলেন, গবেষণার জন্য পর্যাপ্ত লাইব্রেরি সুবিধা নিশ্চিত করা, বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয় পরিদর্শন করে তাদের অভিজ্ঞতা কাজে লাগানো এবং গবেষণাসংক্রান্ত মানসম্মত জার্নাল ও বইয়ের সংগ্রহ সমৃদ্ধ করা প্রয়োজন। অবকাঠামোগত উন্নয়নসহ বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক মানোন্নয়ন এবং মাওলানা ভাসানীর নামে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের অর্জন ও কর্মকাণ্ডের যথাযথ তথ্য সংরক্ষণ ও প্রমাণভিত্তিক উপস্থাপনের মাধ্যমে র‍্যাঙ্কিংয়ে আরও এগিয়ে যাওয়া সম্ভব বলেও তিনি উল্লেখ করেন।

মূল প্রবন্ধে অধ্যাপক ড. গাজী মাহবুবুল আলম আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় র‍্যাঙ্কিংয়ের বিভিন্ন সূচক, র‍্যাঙ্কিং উন্নয়নের কৌশল, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞতা তুলে ধরেন। তিনি দীর্ঘমেয়াদি কৌশলগত পরিকল্পনা, তথ্যের মান ও নির্ভরযোগ্যতা এবং সংশ্লিষ্ট অংশীজনদের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

সভাপতির বক্তব্যে আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মোস্তফা কামাল নাসির বলেন, মাভাবিপ্রবির র‍্যাঙ্কিংয়ে সাম্প্রতিক অগ্রগতিকে আরও সুদৃঢ় করতে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা প্রয়োজন। এ ধরনের সেমিনার সংশ্লিষ্টদের র‍্যাঙ্কিংয়ের বিভিন্ন সূচক সম্পর্কে ধারণা তৈরি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের র‍্যাঙ্কিং-সংশ্লিষ্ট বিভিন্ন কমিটির সদস্যরা অংশ নেন। এ সময় তারা র‍্যাঙ্কিংয়ের বিভিন্ন সূচকে বিশ্ববিদ্যালয়ের অবস্থান আরও উন্নত করার সম্ভাবনা, বিদ্যমান চ্যালেঞ্জ ও করণীয় নিয়ে আলোচনা করেন।

ঢাকা/এসএস

লালমোহনে টেন্ডার ছাড়াই অর্ধ কোটি টাকার গাছ কর্তন! ইউএনও’র নীরব ভূমিকা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

মাভাবিপ্রবির র‍্যাঙ্কিং উন্নয়নে কৌশল ও করণীয় নিয়ে সেমিনার

আপডেটের সময় ০১:৪৪:৫৪ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬