ভিয়েনা ১২:৩৭ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মাভাবিপ্রবিতে একাডেমিক উৎকর্ষ ও আন্তর্জাতিক র‍্যাঙ্কিং নিয়ে সেমিনার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:৩৪:২৫ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬
  • ৪ সময় দেখুন

মাভাবিপ্রবিতে একাডেমিক উৎকর্ষ ও আন্তর্জাতিক র‍্যাঙ্কিং নিয়ে সেমিনার

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) ‘রোডম্যাপ টু একাডেমিক এক্সিলেন্স: মাস্টারিং বিএসি অ্যাক্রিডিটেশন অ্যান্ড ইন্টারন্যাশনাল র‍্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ১২ তলা একাডেমিক ভবনের সেমিনার কক্ষে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এ সেমিনারের আয়োজন করে।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম শহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপ-উপাচার্য অধ্যাপক মো. আনিছুর রহমান।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিলের সদস্য অধ্যাপক ড. মো. শাহ ইমরান। অতিথি বক্তা হিসেবে বক্তব্য দেন মালয়েশিয়ার টেইলরস ইউনিভার্সিটির অধ্যাপক ড. গাজী মাহবুবুল আলম।

সেমিনারে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. মো. মোস্তফা কামাল নাসির।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকরা অংশগ্রহণ করেন। এতে উচ্চশিক্ষার গুণগত মান নিশ্চিত করা, বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিলের স্বীকৃতি অর্জনের প্রস্তুতি এবং আন্তর্জাতিক র‍্যাঙ্কিংয়ের কাঠামো সম্পর্কে ধারণা লাভের বিষয়গুলো গুরুত্ব পায়।
ঢাকা/এসএস

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

মাভাবিপ্রবিতে একাডেমিক উৎকর্ষ ও আন্তর্জাতিক র‍্যাঙ্কিং নিয়ে সেমিনার

আপডেটের সময় ০১:৩৪:২৫ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬