ভিয়েনা ০৩:০৪ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মাভাবিপ্রবিতে তথ্য সংগ্রহ কৌশলবিষয়ক প্রশিক্ষণ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:৩৮:৩৫ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬
  • ৪ সময় দেখুন

মাভাবিপ্রবিতে তথ্য সংগ্রহ কৌশলবিষয়ক প্রশিক্ষণ

শফিকুজ্জামান খান মোস্তফা,  টাঙ্গাইল : মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নের প্রয়োজন নিরূপণে তথ্য সংগ্রহের কৌশলবিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-৩-এর কনফারেন্স রুমে ‘Data Collection Strategy for Student Skills Development Needs Assessment’ শীর্ষক এ প্রশিক্ষণের আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কল্যাণ ও কাউন্সেলিং সেন্টার।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম। প্রশিক্ষণে মূল বিষয়ে রিসোর্স পার্সন হিসেবে বক্তব্য দেন DPDS-এর ব্যবস্থাপনা পরিচালক তারিকুল কবির, পিএইচডি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষার্থী কল্যাণ ও কাউন্সেলিং সেন্টারের পরিচালক অধ্যাপক ড. মো. ফজলুল করিম।

প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম বলেন, বিশ্বের পরিবর্তিত কর্মবাজার ও প্রযুক্তিনির্ভর চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষার পাশাপাশি প্রয়োজনীয় দক্ষতা অর্জনের সুযোগ তৈরি করতে হবে। এ লক্ষ্যে আগামী এক বছরের মধ্যে মাভাবিপ্রবির শিক্ষার্থীদের স্কিল ডেভেলপমেন্টে বিশেষ গুরুত্ব দিয়ে বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মজীবনের উপযোগী করে গড়ে তুলতে বিশ্ববিদ্যালয়ে এআই সেন্টার, ভাষা ইনস্টিটিউটসহ বিভিন্ন দক্ষতা উন্নয়নমূলক কার্যক্রম চালুর পরিকল্পনা রয়েছে। পাশাপাশি একাডেমিক শিক্ষার বাইরে প্রয়োজনীয় কারিগরি, ভাষাগত ও অন্যান্য ব্যবহারিক দক্ষতা অর্জনের সুযোগ সৃষ্টি করা হবে।

ভাইস-চ্যান্সেলর জানান, এ বিষয়ে দেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তর এবং দেশের বাইরের বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার সঙ্গে প্রয়োজনীয় সমঝোতা স্মারক (MoU) ও চুক্তি সম্পাদনের লক্ষ্যে ইতোমধ্যে কার্যক্রম শুরু হয়েছে। তিনি এসব উদ্যোগের অগ্রগতির কথাও তুলে ধরেন।

অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম আরও বলেন, আগামী এক বছরের মধ্যে মাভাবিপ্রবিকে শিক্ষা, গবেষণা ও দক্ষতা উন্নয়নের ক্ষেত্রে আরও উচ্চতর অবস্থানে নিয়ে যেতে কাজ করা হচ্ছে। এ লক্ষ্য অর্জনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক পরিমণ্ডলে আরও উচ্চতায় নিয়ে যেতে তিনি সবার সহযোগিতা কামনা করেন।

প্রশিক্ষণের মূল লক্ষ্য ছিল শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নের প্রয়োজনীয়তা সঠিকভাবে চিহ্নিত করতে কার্যকর তথ্য সংগ্রহের পদ্ধতি ও কৌশল সম্পর্কে সংশ্লিষ্টদের ধারণা দেওয়া। শিক্ষার্থীদের বর্তমান দক্ষতা, প্রয়োজন এবং ভবিষ্যৎ কর্মক্ষেত্রের চাহিদা বিশ্লেষণের মাধ্যমে কার্যকর দক্ষতা উন্নয়ন কর্মসূচি প্রণয়নে এ ধরনের তথ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

মাভাবিপ্রবিতে তথ্য সংগ্রহ কৌশলবিষয়ক প্রশিক্ষণ

আপডেটের সময় ০৩:৩৮:৩৫ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬