ভিয়েনা ০২:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হাসপাতালে ভর্তি মাহাথির মোহাম্মদ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:৪৫:১৮ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • ৪৮ সময় দেখুন

হাসপাতালে ভর্তি মাহাথির মোহাম্মদ

ইবিটাইমস ডেস্ক : মালয়েশিয়ার ১০১ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদকে পর্যবেক্ষণের জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। দীর্ঘ সাত দশকের জীবনসঙ্গী সিতি হাসমাহ মোহাম্মদ আলীর মৃত্যুর একদিন পর বুধবার তার হাসপাতালে ভর্তির খবর জানানো হয়।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার রাতে কুয়ালালামপুরের ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে ভর্তি করা হয় মাহাথিরকে। তার সহযোগী সুফি ইউসফ জানিয়েছেন, আনুষ্ঠানিকভাবে কোনো রোগ নির্ণয় না হওয়া পর্যন্ত হাসপাতালে ভর্তির সুনির্দিষ্ট কারণ নিশ্চিত করা যাচ্ছে না।

সুফি জানান, সোমবার স্ত্রী সিতি হাসমাহর মৃত্যুর পর মাহাথির পর্যাপ্ত বিশ্রাম নিতে পারেননি। এতে তিনি শারীরিকভাবে ক্লান্ত হয়ে পড়েন। বর্তমানে তিনি স্থিতিশীল অবস্থায় রয়েছেন।

তিনি বলেন, মানসিকভাবে নানা ওঠানামা, গরম আবহাওয়া এবং পর্যাপ্ত বিশ্রামের অভাবে মাহাথির খুব ক্লান্ত হয়ে পড়েছেন। ১০১ বছর বয়সে এসব বিষয় তার ওপর প্রভাব ফেলেছে।

চিকিৎসক সিতি হাসমাহ মোহাম্মদ আলী জনস্বাস্থ্য নিয়ে কাজের জন্যও পরিচিত ছিলেন। ১০০ বছর বয়সে সোমবার তার মৃত্যু হয়। এই দম্পতির সাত সন্তান রয়েছে।

স্ত্রীর মৃত্যুতে গভীরভাবে শোকাহত মাহাথিরকে জানাজার সময় কাঁদতে দেখা যায়। এ সময় সাবেক রাজার কাছে তিনি বলেন, ‘আমি আশা করিনি তিনি আজ মারা যাবেন।’ ওই মুহূর্তের একটি ভিডিও মাহাথিরের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশ করা হয়েছে।

সাম্প্রতিক বছরগুলোতে মাহাথির বেশ কয়েকবার হৃদযন্ত্রের সমস্যায় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তার বাইপাস সার্জারিও হয়েছে। চলতি বছরের জানুয়ারিতে পড়ে গিয়ে নিতম্বে চোট পাওয়ার পরও তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

মাহাথির মোহাম্মদ দুই দফায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ১৯৮১ থেকে ২০০৩ সাল পর্যন্ত তিনি দেশটির চতুর্থ প্রধানমন্ত্রী ছিলেন। পরে ২০১৮ সালে ৯২ বছর বয়সে আবারও প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন এবং ২০২০ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার সময় তিনি বিশ্বের সবচেয়ে বেশি বয়সী সরকারপ্রধান হিসেবে পরিচিতি পান।
ঢাকা/এসএস

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

হাসপাতালে ভর্তি মাহাথির মোহাম্মদ

আপডেটের সময় ১১:৪৫:১৮ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬