ভিয়েনা ০১:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ফুফুর কক্ষের বাক্সে মিলল ৩ বছরের শিশুর মরদেহ স্পিকারের এপিএস সবুজকে নিয়ে প্রকাশিত প্রতিবেদনের প্রতিবাদ শেখ হাসিনাকে ফেরাতে তৃতীয় পক্ষের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা লালমোহনে দুর্গোৎসব ও সরকারি সেবামূলক কর্মসূচি নিয়ে প্রস্তুতিমূলক সভা আধুনিক প্রযুক্তি খাতে গবেষণা ও নতুন উদ্ভাবনে এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির সৌদি আরব সফরে যাচ্ছেন আমিরাতের ভাইস প্রেসিডেন্ট প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠানকে সহায়তা দেবে সরকার : ড. তিতুমীর জং ধরা হ্যান্ডকাফে, রক্তাক্ত হাত ! হাত উঁচিয়ে বললেন পলক বোরকা পরে ভূমি অফিসে হাজির ঢাকা জেলার ডিসি ! লালমোহনে বাগান থেকে জোরপূর্বক সুপারি পাড়ার অভিযোগ

নির্বাসন শেষে ভেনেজুয়েলায় ফিরলেন মাচাদোর সহযোগী

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:০৯:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
  • ১৮ সময় দেখুন

নির্বাসন শেষে ভেনেজুয়েলায় ফিরলেন মাচাদোর সহযোগী

ইবিটাইমস ডেস্ক : নির্বাসন শেষে ভেনেজুয়েলায় ফিরেছেন নোবেল শান্তি পুরস্কারজয়ী বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদোর ঘনিষ্ঠ সহযোগী ও বিরোধী রাজনৈতিক কর্মী ক্লদিয়া মাসেরো।

রোববার দেশটির রাজধানী কারাকাসের প্রধান বিমানবন্দরে পৌঁছালে শত শত সমর্থক উচ্ছ্বাসের সঙ্গে তাকে স্বাগত জানান। খবর এএফপির।

বিমানবন্দরে সমর্থকদের সঙ্গে জাতীয় সংগীতে কণ্ঠ মিলিয়ে মাসেরো বলেন, ‘দেশে ফেরার সময় এসেছে। দেশের নিয়ন্ত্রণ আবার নিজেদের হাতে নেওয়ার সময় এসেছে।’

৩৪ বছর বয়সী মাসেরো মাচাদোর ঘনিষ্ঠ সাত সহযোগীর একজন। মাচাদোর গণমাধ্যমবিষয়ক কার্যক্রম পরিচালনার সঙ্গেও তিনি যুক্ত।

২০২৪ সালের মার্চে গ্রেপ্তার এড়াতে মাচাদোর ওই সাত সহযোগী কারাকাসে আর্জেন্টিনার দূতাবাসে আশ্রয় নেন। ওই বছরের প্রেসিডেন্ট নির্বাচনের আগে ভেনেজুয়েলায় রাজনৈতিক দমন-পীড়ন বেড়ে যাওয়ার সময় তারা প্রায় এক বছর দূতাবাসে অবস্থান করেন।

২০২৫ সালের মে মাসে তারা দূতাবাস থেকে বের হয়ে যুক্তরাষ্ট্রে পৌঁছান। তৎকালীন ট্রাম্প প্রশাসন দাবি করেছিল, একটি গোপন অভিযানের মাধ্যমে তাদের যুক্তরাষ্ট্রে নেওয়া হয়েছে। তবে ওই অভিযানের বিস্তারিত প্রকাশ করা হয়নি।

এদিকে মাচাদোর রাজনৈতিক দল ভেন্তে পার্টির দাবি, ভেনেজুয়েলায় ফেরার জন্য মাচাদো এ পর্যন্ত সাতবার চেষ্টা করেছেন।

গত ডিসেম্বরে মাচাদো আত্মগোপন থেকে বের হয়ে নরওয়েতে যান এবং সেখানে নোবেল শান্তি পুরস্কার গ্রহণ করেন। পরে অল্প সময় যুক্তরাষ্ট্রে অবস্থানের পর বর্তমানে তিনি পানামা সিটিতে বসবাস করছেন।

ভেনেজুয়েলার রাজনৈতিক বিশ্লেষকদের কেউ কেউ অভিযোগ করেছেন, মাচাদোকে দেশে ফিরতে না দেওয়ার পেছনে যুক্তরাষ্ট্রের ভূমিকা রয়েছে। তাদের দাবি, ওয়াশিংটন দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের সরকারের ওপর ঘনিষ্ঠ নজর রাখছে এবং ভেনেজুয়েলার ওপর ব্যাপক প্রভাব বিস্তার করছে। তবে ট্রাম্প প্রশাসন এসব অভিযোগ অস্বীকার করেছে।
ঢাকা/এসএস

জনপ্রিয়

ফুফুর কক্ষের বাক্সে মিলল ৩ বছরের শিশুর মরদেহ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

নির্বাসন শেষে ভেনেজুয়েলায় ফিরলেন মাচাদোর সহযোগী

আপডেটের সময় ১১:০৯:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬