জাহিদ দুলাল, ভোলা দক্ষিণ : ভোলার লালমোহনের পেশাদার সাংবাদিকদের ঐতিহ্যবাহী সংগঠন লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) মাগরিবের নামাজের পর লালমোহন রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে এ উপলক্ষে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মো. জসিম জনির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাহিদ দুলালের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন সাংবাদিক আমজাদ হোসেন খান, মাহমুদ হাসান লিটন, ইউসুফ আহমেদ, এম আর পারভেজ, ইয়াছিন সিরাজী ও শাহ আব্দুল মোতালেবসহ সংগঠনের সদস্যরা।
সভায় সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা এবং পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা করা হয়।
আলোচনা শেষে উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে ১১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি গঠন করা হয়।

নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে মো. জসিম জনি, সিনিয়র সহ-সভাপতি ইউসুফ আহমেদ, সহ-সভাপতি মো. নাঈমুল ইসলাম, সাধারণ সম্পাদক জাহিদ দুলাল, যুগ্ম সাধারণ সম্পাদক হাসান পিন্টু, সাংগঠনিক সম্পাদক মাকসুদুর রহমান পারভেজ, অর্থ ও প্রচার সম্পাদক শাহ আব্দুল মোতালেব এবং নির্বাহী সম্পাদক হিসেবে মো. আমজাদ হোসেন খান দায়িত্ব পেয়েছেন।
এ ছাড়া নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মাহমুদ হাসান লিটন, মো. শহিদুল ইসলাম হাওলাদার ও মাকসুদ উল্লাহ।
উল্লেখ্য, গত ৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখে লালমোহন রিপোর্টার্স ইউনিটির উপস্থিত সদস্যদের ভোটের মাধ্যমে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। পরবর্তীতে শনিবারের সাধারণ সভায় ১১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি গঠন করা হয়।
ঢাকা/ইবিটাইমস/এসএস




















