ভিয়েনা ০৯:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নিহতের মরদেহ সড়কে রেখে বগুড়ায় স্বজনদের বিক্ষোভ ভিডিও কনফারেন্সের মাধ্যমে লালমোহনে কৃষক কার্ড বিতরণ উদ্বোধন করেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান পদত্যাগপত্রে যা লিখেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি চরফ্যাশনে ভূমি বিরোধে বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ রমজানের আগে ২ হাজার ইউপি নির্বাচন করার পরিকল্পনা ইসির ফেনীতে বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর মাঝ আকাশে ফ্লাইদুবাইয়ের পাইলটদের মধ্যে মারামারি – সৌদি আরবে জরুরী অবতরণ ছাত্রশক্তির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ ফুরিয়ে আসছে সমাধানের পথ, আরও বাড়তে পারে জ্বালানি তেলের দাম পানিতে ডুবে গোবিন্দগঞ্জে ২ শিশুর মৃত্যু

লালমোহনে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:১১:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
  • ৬৬ সময় দেখুন

লালমোহনে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি

জাহিদ দুলাল, ভোলা দক্ষিণ : ভোলার লালমোহনে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ১১টায় লালমোহন উপজেলা বিএনপি কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি জাফর ইকবাল। বিশেষ অতিথি ছিলেন বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল ও সাবেক যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ মো. ফরিদ উদ্দিন।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রেজাউর রহমান শাহিনের সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইলিয়াছ ফরাজির সঞ্চালনায় সভায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফয়সাল মিজি, এনায়েত কবির মুন্সী, জাফর পাটোয়ারী, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাতেম হাওলাদার, সদস্য সচিব আমজাদ খান জুলহাস, যুগ্ম আহ্বায়ক আবদুল আল সবুজ, জসিম হাওলাদার, নাইম পাটোয়ারী ও মো. রফিকসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ ছাড়া স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী কর্মসূচিতে অংশ নেন।

আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি লালমোহনের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে শেষ হয়।

পরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবু মাহমুদ তালহার নেতৃত্বে হাসপাতাল প্রাঙ্গণে পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশ নেন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

সবশেষে হাসপাতাল প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ। প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি পরিবেশ ও জনসচেতনতার বিষয়টিও গুরুত্ব পায়।
ঢাকা/ইবিটাইমস/এসএস

নিহতের মরদেহ সড়কে রেখে বগুড়ায় স্বজনদের বিক্ষোভ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি

আপডেটের সময় ১২:১১:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬