ভিয়েনা ০২:০১ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে টেন্ডার ছাড়াই অর্ধ কোটি টাকার গাছ কর্তন! ইউএনও’র নীরব ভূমিকা ঝালকাঠিতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ঝালকাঠিতে ইলিশ রক্ষার অভিযানে হামলা, আহত ৭ চরফ্যাশনে কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শিক্ষাজীবন শেষ করেই চাকরি পাবে শিক্ষার্থীরা, সেই লক্ষ্যে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী টুকু প্রতিমন্ত্রীর উদ্যোগে লিবিয়া থেকে ফিরলেন টাঙ্গাইলের দুই যুবক লালমোহনে নানা আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন চরফ্যাশনে কালবেলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন টেস্টে ৭ হাজার রানের মাইলফলকের সামনে মুশফিক, প্রয়োজন আর ৪৩ রান এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের তারিখ পরিবর্তন, নতুন দিন ৩১ অক্টোবর

লালমোহনে মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে টাস্কফোর্স কমিটির সভা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:০২:২১ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
  • ৭০ সময় দেখুন

লালমোহনে মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে টাস্কফোর্স কমিটির সভা

জাহিদ দুলাল, ভোলা দক্ষিণ : ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬ সফল করতে ভোলার লালমোহনে উপজেলা টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সিফাত বিন সাদেক।

সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. রেজওয়ানুল হক, উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আহমদ আখন্দসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্টরা।

সভায় জানানো হয়, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণের লক্ষ্যে আগামী ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর ২০২৬ পর্যন্ত মোট ২২ দিন মেঘনা ও তেঁতুলিয়া নদীতে ইলিশসহ সব ধরনের মাছ আহরণ নিষিদ্ধ থাকবে। এ সময় ইলিশ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাত ও ক্রয়-বিক্রয়ের ওপরও সরকারি নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

বক্তারা বলেন, ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষা করা গেলে নদীতে ইলিশের প্রজনন ও উৎপাদন বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নিষেধাজ্ঞার সময় কোনোভাবেই যাতে ইলিশ আহরণ না হয়, তা নিশ্চিত করতে প্রশাসন, মৎস্য বিভাগ, কোস্টগার্ড ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বিতভাবে কাজ করবে।

এ সময় জেলে, মাছ ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট সবাইকে সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়। একই সঙ্গে নিষেধাজ্ঞার ২২ দিন জেলেদের ইলিশ আহরণ থেকে বিরত থাকার অনুরোধ করা হয়।

লালমোহন উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, মা ইলিশ সংরক্ষণ করা হলে প্রজননের মাধ্যমে বিপুলসংখ্যক ইলিশের পোনা নদীতে যুক্ত হয়। পরবর্তী সময়ে এসব পোনা বড় হয়ে নদী ও সাগরে ইলিশের উৎপাদন বৃদ্ধিতে ভূমিকা রাখে। ফলে ইলিশের প্রজনন ও বংশবৃদ্ধির জন্য নিষেধাজ্ঞার ২২ দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ইলিশের উৎপাদন ও প্রজনন বাড়াতে নিষেধাজ্ঞা যথাযথভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করে সভায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।

ঢাকা/এসএস

লালমোহনে টেন্ডার ছাড়াই অর্ধ কোটি টাকার গাছ কর্তন! ইউএনও’র নীরব ভূমিকা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে টাস্কফোর্স কমিটির সভা

আপডেটের সময় ০২:০২:২১ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬