ভিয়েনা ০৫:৪৩ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে গ্রামীণ সড়ক উন্নয়নে অগ্রাধিকার নির্ধারণবিষয়ক কর্মশালা লিটনের সেঞ্চুরিতে বড় লিড, চা-বিরতিতে আফগানিস্তানের ২ উইকেট নিল বাংলাদেশ চরফ্যাশনে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন, বাল্যবিবাহ প্রতিরোধে গুরুত্বারোপ লালমোহনে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত ইউরো বাংলা টাইমসে সংবাদ প্রকাশের পর সরকারি কর্মকর্তাকে শোকজ বাসা থেকে নারীর চার টুকরা লাশ উদ্ধার, মধ্যরাতে ৯৯৯-এ ফোনকল! দুইদিন সারা দেশে এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা ! ত্রিশালে হবে বিশ্বমানের বিমানবন্দর: রশিদুজ্জামান মিল্লাত সমঝোতার মাধ্যমে সব চ্যালেঞ্জের সমাধান সম্ভব: অর্থমন্ত্রী পোল্যান্ডের প্রধানমন্ত্রী টাস্ককে হত্যার ষড়যন্ত্র করার সন্দেহে আটক ১

লালমোহন হা-মীমের আট শিক্ষার্থীর নটরডেম ও সেন্ট জোসেফে ভর্তির সুযোগ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:৪৬:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
  • ৪৬ সময় দেখুন

শফিকুজ্জামান খান মোস্তফা, ভোলা দক্ষিণ : ভোলার লালমোহন উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের আট মেধাবী শিক্ষার্থী দেশের স্বনামধন্য দুই শিক্ষাপ্রতিষ্ঠান নটরডেম কলেজ ও সেন্ট জোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ভর্তির সুযোগ পেয়েছে। ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে তারা এসব প্রতিষ্ঠানে ভর্তি হবে।

নটরডেম কলেজে ভর্তির সুযোগ পাওয়া চার শিক্ষার্থী হলেন—মুক্তাদির আল অহন, মুনতাকিম আল অর্নব, মো. সালমান রহমান ও আরাফাত রহমান সাকিব। তাদের মধ্যে মুক্তাদির আল অহন ও মুনতাকিম আল অর্নব আপন জমজ ভাই।

অন্যদিকে, সেন্ট জোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছে প্রতীক চন্দ্র দাশ, জুনায়েদ সাকি, মুহতাসিম জাহিন ও মোহাম্মদ বিন সাইফ।

ওই আট শিক্ষার্থীই এ বছর লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছে।

দ্বীপজেলার প্রত্যন্ত এলাকার একটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে একসঙ্গে আট শিক্ষার্থী দেশের স্বনামধন্য দুই শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পাওয়ায় স্থানীয় সচেতন মহল ও শিক্ষানুরাগীরা এটিকে উজ্জ্বল দৃষ্টান্ত ও গৌরবের বিষয় হিসেবে দেখছেন।

কৃতিত্বপূর্ণ এ সাফল্যের জন্য আট শিক্ষার্থীকে অভিনন্দন জানিয়ে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. রুহুল আমিন।

তিনি বলেন, ‘এই সাফল্য শিক্ষার্থীদের মেধা ও প্রচেষ্টার পাশাপাশি আমাদের শিক্ষকদের নিরলস পরিশ্রম এবং অভিভাবকদের আন্তরিক সহযোগিতার ফল। আমরা প্রতিটি শিক্ষার্থীকে মানসম্মত শিক্ষায় শিক্ষিত করতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।’

প্রসঙ্গত, গত বছরও লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের পাঁচ শিক্ষার্থী নটরডেম কলেজে ভর্তির সুযোগ পেয়েছিল। এবার নতুন করে নটরডেম কলেজ ও সেন্ট জোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে মোট আট শিক্ষার্থী ভর্তির সুযোগ পাওয়ায় প্রতিষ্ঠানটির সুনাম আরও বেড়েছে।
ঢাকা/ইবিটাইমস/এসএস

Tag :
জনপ্রিয়

লালমোহনে গ্রামীণ সড়ক উন্নয়নে অগ্রাধিকার নির্ধারণবিষয়ক কর্মশালা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহন হা-মীমের আট শিক্ষার্থীর নটরডেম ও সেন্ট জোসেফে ভর্তির সুযোগ

আপডেটের সময় ১১:৪৬:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬