ভিয়েনা ০৪:০৯ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

লালমোহনে পুলিশের পৃথক অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার ২

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১০:৫৫:০৬ পূর্বাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
  • ৪২ সময় দেখুন

জাহিদ দুলাল, ভোলা দক্ষিণ : ভোলার লালমোহনে পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে লালমোহন পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের উত্তর বাজার কিচেন মার্কেট এলাকায় অভিযান পরিচালনা করেন এসআই (নিঃ) মো. জিল্লুর রহমান। এ সময় তাঁর সঙ্গে পুলিশের অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা ছিলেন। অভিযানে ১৩ পিস ইয়াবাসহ মো. মহিন উদ্দিন (২৬) নামে একজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মহিন উদ্দিন ফরাজগঞ্জ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মহেশখালী এলাকার হাজীবাড়ির তোতা মিয়ার ছেলে।

এর আগে একই দিন সন্ধ্যায় এসআই (নিঃ) খন্দকার মো. কামরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল লালমোহন পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের সমিতির মাঠ এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় ১১ পিস ইয়াবাসহ আব্দুল আহাব (১৯) নামে আরেকজনকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার মিজানুর রহমানের ছেলে।

লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নজরুল ইসলাম জানান, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা করা হয়েছে। পরে বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে তাদের ভোলা আদালতে পাঠানো হয়েছে।

লালমোহন থানা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে পুলিশের পৃথক অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার ২

আপডেটের সময় ১০:৫৫:০৬ পূর্বাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬