ভিয়েনা ০১:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
প্রতিটি শিশুর শৈশব হোক নিরাপদ, ভবিষ্যৎ হোক সুরক্ষিত: ডা. জুবাইদা রহমান ঢাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চলবে, তবে প্রধান সড়কে নয়: সড়ক পরিবহনমন্ত্রী নয়াপল্টনে এসি বিস্ফোরণে যুবকের মৃত্যু এলপিজি বেশি দামে বিক্রি: চুনারুঘাটে ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা দেশের ভবিষ্যৎ নির্ভর করে শিশুদের বিকাশের ওপর: প্রধানমন্ত্রী প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ১৮০ কর্মকর্তাকে বিদ্যালয় পরিদর্শনের নির্দেশ এশিয়ার বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ছে লালমোহনে মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে টাস্কফোর্স কমিটির সভা আইপিইউর এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হলেন স্পিকার হাফিজ উদ্দিন রাজনৈতিক মামলায় আত্মসমর্পণ, কারাগারে শ্রমিকদল নেতা মোকলেস

জুলাই যোদ্ধা সংগঠনের উপদেষ্টা পরিষদে সারজিসসহ এনসিপির ৫ নেতা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:২০:৪৩ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
  • ৩৫ সময় দেখুন

জুলাই যোদ্ধা সংগঠনের উপদেষ্টা পরিষদে সারজিসসহ এনসিপির ৫ নেতা

ইবিটাইমস ডেস্ক : জুলাই যোদ্ধাদের সংগঠন ‘জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্স’-এর কেন্দ্রীয় কমিটি ও উপদেষ্টা পরিষদ ঘোষণা করা হয়েছে। এতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষস্থানীয় পাঁচ নেতাকে উপদেষ্টা হিসেবে রাখা হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী এক বছরের জন্য সংগঠনটির নতুন কেন্দ্রীয় কমিটি দায়িত্ব পালন করবে।

নতুন কমিটিতে সভাপতি হয়েছেন সালমান হোসেন, সাধারণ সম্পাদক হাসিবুল হাসান এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মুস্তাইন বিল্লাহ হাবিবী।

জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্সের উপদেষ্টা পরিষদে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, রাজনৈতিক পর্ষদ সদস্য ডা. মাহমুদা মিতু ও নুসরাত তাবাসসুম এবং কেন্দ্রীয় সংগঠক আরমান হোসাইনকে রাখা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা ও অর্জন সমুন্নত রাখা এবং জুলাইয়ের শহীদ ও আহতদের ন্যায়বিচার, মর্যাদা ও অধিকার নিশ্চিত করার লক্ষ্যেই সংগঠনটির উপদেষ্টা পরিষদ ও কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে।

নতুন কমিটি আগামী এক বছর জুলাই যোদ্ধাদের অধিকার, মর্যাদা এবং জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা বাস্তবায়নে কাজ করবে বলে জানানো হয়েছে।

ঢাকা/এসএস

জনপ্রিয়

প্রতিটি শিশুর শৈশব হোক নিরাপদ, ভবিষ্যৎ হোক সুরক্ষিত: ডা. জুবাইদা রহমান

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

জুলাই যোদ্ধা সংগঠনের উপদেষ্টা পরিষদে সারজিসসহ এনসিপির ৫ নেতা

আপডেটের সময় ০১:২০:৪৩ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬