ভিয়েনা ১১:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান লালমোহনে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি ঝিনাইদহে পেশাজীবী গাড়িচালকদের রিফ্রেশার প্রশিক্ষণ কৃষক নাজিম আলী হত্যা মামলায় একজনের ফাঁসি, অপরজনের যাবজ্জীবন জাপানে উচ্চশিক্ষা ও চাকরির সুযোগ বাড়াতে মাভাবিপ্রবি-ইয়োমিকাতার সমঝোতা রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ চলছে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত ফিফা সভাপতির প্রতি সমর্থন প্রত্যাহার করল ইসরাইল ইরানের বিরুদ্ধে জাহাজে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ আরব আমিরাতের স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী আজ

ঝিনাইদহে পেশাজীবী গাড়িচালকদের রিফ্রেশার প্রশিক্ষণ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:০০:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
  • ৭ সময় দেখুন

ঝিনাইদহে গাড়িচালকদের রিফ্রেশার প্রশিক্ষণ | সড়ক নিরাপত্তায় সচেতনতার আহ্বান

শেখ ইমন, ঝিনাইদহ : পেশাজীবী গাড়িচালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ঝিনাইদহে রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ঝিনাইদহ সার্কেলের আয়োজনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণে সড়ক নিরাপত্তা, ট্রাফিক আইন মেনে চলা, দায়িত্বশীলভাবে গাড়ি চালানো এবং সড়ক দুর্ঘটনা প্রতিরোধে চালকদের সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি পেশাগত দক্ষতা বাড়িয়ে সড়কে নিরাপদ ও শৃঙ্খলাপূর্ণ যান চলাচল নিশ্চিত করতে চালকদের বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।

অনুষ্ঠানে জেলা সিভিল সার্জন মো. কামরুজ্জামান, বিআরটিএ ঝিনাইদহ সার্কেলের সহকারী পরিচালক দেবাশীষ বিশ্বাস, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নারায়ণ চন্দ্র পাল, ট্রাফিক ইন্সপেক্টর মশিউর রহমান, মোটরযান পরিদর্শক সজীব সরকার ও সোহাগ হোসাইনসহ বিভিন্ন পরিবহনের পেশাজীবী বাস ও ট্রাকচালকরা উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণে বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা কমাতে চালকদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি ট্রাফিক আইন ও সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতা বাড়ানো জরুরি। নিয়মিত এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে চালকদের দায়িত্বশীলতা ও পেশাগত মান আরও উন্নত হবে বলেও আশা প্রকাশ করেন তারা।

প্রশিক্ষণ শেষে সড়ক নিরাপত্তা বিষয়ে জনসচেতনতা তৈরির লক্ষ্যে ট্রাক ও বাসচালকদের অংশগ্রহণে রোড শো আয়োজন করে বিআরটিএ।
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ঝিনাইদহে পেশাজীবী গাড়িচালকদের রিফ্রেশার প্রশিক্ষণ

আপডেটের সময় ১২:০০:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬