ভিয়েনা ০১:০৫ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রবাসী আনোয়ার হোসেনের মৃত্যু ঢাকায় জরুরি অবতরণ ভারতের এয়ার অ্যাম্বুলেন্স, রোগীর মৃত্যু শিক্ষার্থীদের মেধা বিকাশে লালমোহন হা-মীমে অভিভাবক সমাবেশ দুই বছরেই জেলা সেরা, বিভাগে তৃতীয় লালমোহনের সোনালী ব্যাংক ঝিনাইদহের ডিসিকে জামায়াত নেতার হুঁশিয়ারি, সারের ডিলারশিপ বাতিলের দাবি জুলাই জাতীয় সনদ নিয়ে কূটকৌশলের অবকাশ নেই: সাইফুল হক ত্রিদেশীয় সিরিজ থেকে ছিটকে গেলেন লিটন, ডাক পেলেন ইমন আওয়ামী লীগের পথেই হাঁটছে বিএনপি: জামায়াত আমির লালমোহনে জেন্ডার স্টেরিওটাইপ মোকাবিলায় অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষাই আগামীর বাংলাদেশের অঙ্গীকার: প্রধানমন্ত্রী

ঝিনাইদহের ডিসিকে জামায়াত নেতার হুঁশিয়ারি, সারের ডিলারশিপ বাতিলের দাবি

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:৫০:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
  • ১২ সময় দেখুন

ঝিনাইদহের ডিসিকে জামায়াত নেতার হুঁশিয়ারি, সারের ডিলারশিপ বাতিলের দাবি

শেখ ইমন, ঝিনাইদহ  : ঝিনাইদহে বিসিআইসি সারের ডিলারশিপ নিয়ে দুর্নীতি, স্বজনপ্রীতি ও আওয়ামী লীগকরণ বন্ধের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা জামায়াত। পূর্বঘোষিত আলটিমেটাম অনুযায়ী, রোববার সকালে ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। টানা দেড় ঘণ্টার কর্মসূচিতে জেলার ছয়টি উপজেলা থেকে আসা শত শত দলীয় নারী-পুরুষ অংশ নেন।

মানববন্ধন শেষে আয়োজিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির আলী আজম মো. আবু বকর। তিনি বলেন, ‘কৃত্রিম সার সংকট তৈরি করে সাধারণ কৃষককে জিম্মি করতেই ঝিনাইদহে সারের ডিলারশিপ নিয়ে নজিরবিহীন দুর্নীতি ও ব্যাপক আওয়ামী লীগকরণ করা হয়েছে। এমনিতেই ফ্যাসিস্ট আমলের ডিলারদের কারণে কৃষকরা আজ দিশেহারা। দেশ ও জনগণের এই সংকটে একমাত্র জামায়াতে ইসলামীই সমস্ত অন্যায়-অপরাধের বিরুদ্ধে আপসহীন প্রতিবাদ চালিয়ে যাচ্ছে।’

এ সময় তিনি অবিলম্বে বিদ্যমান বিতর্কিত সার-বীজ মনিটরিং কমিটি এবং দলীয় বিবেচনায় দেওয়া সব ডিলারশিপ বাতিল করে স্বচ্ছ প্রক্রিয়ায় নতুন ডিলার নিয়োগের জোর দাবি জানান।

সমাবেশে বক্তব্য দেওয়ার সময় জেলা প্রশাসক মো. নোমান হোসেন প্রিন্সের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ ও কড়া হুঁশিয়ারি দেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আব্দুল হাই। জেলা প্রশাসককে উদ্দেশ করে তিনি বলেন, ‘ঝিনাইদহের ডিসি সাহেব, আপনি জেলা প্রশাসকের কার্যালয়কে দুর্নীতির খুঁটি বানিয়ে বসে আছেন। যদি আপনি সঠিকভাবে নিজের অর্পিত দায়িত্ব পালন করতে না পারেন, তবে স্পষ্ট করে বলুন—আপনি পুরুষ নন, আপনি মহিলা। আর তা-ও যদি না হন, তবে আপনি হিজড়া। আমরা আপনার জন্য দুই জোড়া চুড়ি কিনে পাঠিয়ে দিচ্ছি।’

ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয় ও জেলা পরিষদের অভ্যন্তরীণ সিন্ডিকেট নিয়ে মন্তব্য করে জামায়াত নেতা আব্দুল হাই আরও বলেন, ‘ঝিনাইদহ জেলা পরিষদ আর জেলা প্রশাসকের দপ্তর এখন আপন খালাতো-মামাতো ভাই মিলে চালাচ্ছেন। আপনারা যদি অবিলম্বে নিজেদের সংশোধন না করেন এবং সোজা পথে না হাঁটেন, তবে ভবিষ্যতে আপনাদের দুর্নীতির আখড়া গুঁড়িয়ে দিতে আরও কঠোর ও বৃহৎ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।’

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে জামায়াতের নায়েবে আমির ও ঝিনাইদহ পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী আব্দুল আলিম, ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য মো. মতিয়ার রহমান, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আবু তালেব, জেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল আউয়াল এবং সদর উপজেলা জামায়াতের আমির ড. হাবিবুর রহমানসহ জেলা ও উপজেলার শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত থেকে বক্তব্য দেন।

ঢাকা/এসএস

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রবাসী আনোয়ার হোসেনের মৃত্যু

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ঝিনাইদহের ডিসিকে জামায়াত নেতার হুঁশিয়ারি, সারের ডিলারশিপ বাতিলের দাবি

আপডেটের সময় ০১:৫০:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬