ভিয়েনা ০৭:৫৯ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কৃষক নাজিম আলী হত্যা মামলায় একজনের ফাঁসি, অপরজনের যাবজ্জীবন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:৫৬:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
  • ৫০ সময় দেখুন

ঝিনাইদহে কৃষক নাজিম আলী হত্যা মামলায় একজনের ফাঁসি, অপরজনের যাবজ্জীবন

শেখ ইমন, ঝিনাইদহ : ঝিনাইদহের কালীগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে কৃষক নাজিম আলী হত্যা মামলায় একজনকে মৃত্যুদণ্ড এবং অপরজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহের জেলা ও দায়রা জজ মাসুদ আলী এ রায় ঘোষণা করেন।

মামলার বিবরণে জানা যায়, জমি নিয়ে বিরোধের জেরে ২০২৫ সালের ২৮ মে কালীগঞ্জ উপজেলার মালিয়াট গ্রামের কৃষক নাজিম আলীকে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় প্রতিবেশী ইউনুচ আলী ও তার ছেলে আল-আমিন জড়িত ছিলেন বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়।

নিহতের ছেলে বিল্লাল হোসেন বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও দুই-তিনজনকে আসামি করে থানায় মামলা করেন। তদন্ত শেষে গত বছরের ১৮ আগস্ট আল-আমিন ও তার বাবা ইউনুচ আলীকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেয় পুলিশ।

মামলার বিচারিক কার্যক্রম শুরুর মাত্র সাত কার্যদিবসের মধ্যে আদালত রায় ঘোষণা করেন। রায়ে আল-আমিনকে মৃত্যুদণ্ড এবং তার বাবা ইউনুচ আলীকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে ছেলেকে ৫০ হাজার টাকা এবং বাবাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

কৃষক নাজিম আলী হত্যা মামলায় একজনের ফাঁসি, অপরজনের যাবজ্জীবন

আপডেটের সময় ১১:৫৬:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬