শেখ ইমন, ঝিনাইদহ : ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্টের সামনে থেকে ককটেল সদৃশ দুটি বস্তু উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ এগুলো উদ্ধার করে।
স্থানীয় ফল ব্যবসায়ী নিশান হোসেন জানান, প্রতিদিনের মতো শনিবার সকালে পুরাতন ডিসি কোর্টের সামনে তার অস্থায়ী ফলের দোকান খুলতে যান। এ সময় একটি ব্যাগের মধ্যে লাল টেপ দিয়ে মোড়ানো ককটেল সদৃশ দুটি বস্তু দেখতে পান তিনি। পরে বিষয়টি পুলিশকে জানান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তু দুটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ঝিনাইদহ সদর থানার এসআই সুশান্ত কর্মকার জানান, ককটেল সদৃশ বস্তু দুটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এগুলো সেখানে কারা এবং কী উদ্দেশ্যে রেখে গেছে, তা শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঢাকা/ইবিটাইমস/এসএস




















