ভিয়েনা ১১:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
গাম্বিয়ার উপকূলে নৌকা ডুবে নিহত ১২ ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ পেলেন ড. মুহাম্মদ ইউনূস ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে মূল্যস্ফীতির চাপ ও দারিদ্র্য : বিশ্বব্যাংক-আইএমএফ মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগের নতুন ঘোষণা, আবেদন যেভাবে কৃষি অধিদপ্তরের প্রকল্প পরিচালককে ‘থাপ্পড়ের হুমকি’, টেন্ডার নিয়ে বিরোধ লালমোহনে নানা আয়োজনে ‘নজরুল বর্ষ ২০২৬’ উদযাপন লালমোহনে শিশু-কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতা, অংশ নিল ২০০ শিক্ষার্থী ঝালকাঠিতে বিনামূল্যে দক্ষতা প্রশিক্ষণ, সুযোগ পাবেন ৮০ জন রাজাপুরে প্রধান শিক্ষকের পক্ষে শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন কাঁঠালিয়ায় সাংবাদিক আমির খসরুর স্মরণে সভা ও দোয়া মাহফিল

ঝিনাইদহ ক্যাডেট কলেজে দাওয়াত দিয়েও সাংবাদিকদের প্রবেশে বাধা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:০০:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
  • ১৪ সময় দেখুন

ঝিনাইদহ ক্যাডেট কলেজে দাওয়াত দিয়েও সাংবাদিকদের প্রবেশে বাধা

ইবিটাইমস ডেস্ক : ঝিনাইদহ ক্যাডেট কলেজে আন্তঃক্যাডেট কলেজ ফুটবল প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে আমন্ত্রণপত্র দিয়েও সাংবাদিকদের প্রবেশ করতে না দেওয়ার অভিযোগ উঠেছে কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে কলেজ প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন জেলার সংবাদকর্মীরা। পাশাপাশি ঘটনার তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সাংবাদিক নেতারা।

সাংবাদিকদের অভিযোগ, আন্তঃক্যাডেট কলেজ ফুটবল প্রতিযোগিতার উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য তাদের আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে আমন্ত্রণপত্র নিয়ে নির্ধারিত সময়ে কলেজে উপস্থিত হওয়ার পরও তাদের অনুষ্ঠানস্থলে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। বরং প্রবেশের অনুমতি নেই জানিয়ে তাদের কলেজ এলাকা ছেড়ে যেতে বলা হয়।

**আমন্ত্রণপত্র পেয়েও প্রবেশ করতে পারেননি সাংবাদিকরা**

ক্ষুব্ধ সংবাদকর্মীরা জানান, গত ১০ অক্টোবর ঝিনাইদহ ক্যাডেট কলেজে আন্তঃক্যাডেট কলেজ ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। ওই অনুষ্ঠানে জেলার কয়েকজন সাংবাদিককে আমন্ত্রণ জানিয়েছিল কলেজ কর্তৃপক্ষ। পরবর্তী সময়ে সমাপনী অনুষ্ঠানেও সাংবাদিকদের আমন্ত্রণ জানিয়ে চিঠি দেওয়া হয়।

তাদের দাবি, কলেজ কর্তৃপক্ষ ও যশোর ক্যান্টনমেন্টের পক্ষ থেকে তিনজনের মাধ্যমে তিন দিন ধরে যাচাই-বাছাইয়ের পর আমন্ত্রণপত্র পাঠানো হয়েছিল। সেই আমন্ত্রণপত্র পেয়ে বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকেরা কলেজে উপস্থিত হন। কিন্তু সেখানে পৌঁছানোর পর তাদের জানানো হয়, সাংবাদিকদের প্রবেশের অনুমতি নেই। এ সময় তাদের কলেজ এলাকা ছেড়ে যেতে বলা হয়।

আমন্ত্রণ জানিয়ে পরে প্রবেশে বাধা দেওয়ার ঘটনায় সাংবাদিকদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। ঘটনাটিকে অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে তারা এর সুষ্ঠু তদন্তের দাবি জানান।

**প্রতিবাদ ও তদন্তের দাবি প্রেসক্লাব নেতাদের**

ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি ও বাংলাভিশনের জেলা প্রতিনিধি আসিফ ইকবাল মাখন বলেন, সাংবাদিকদের আমন্ত্রণ জানিয়ে অনুষ্ঠানস্থলে প্রবেশ করতে না দেওয়ার বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ ঘটনার নিন্দা জানিয়ে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সুষ্ঠু তদন্তের দাবি জানান। একই সঙ্গে ঘটনার প্রতিবাদে ঝিনাইদহ ক্যাডেট কলেজের সব সংবাদ বর্জনের ঘোষণাও দেন তিনি।

অন্যদিকে, জেলা প্রেসক্লাবের সভাপতি ও এনটিভির স্টাফ রিপোর্টার মিজানুর রহমান বলেন, কলেজ কর্তৃপক্ষ সাংবাদিকদের আমন্ত্রণ জানানোর আগে বিভিন্নভাবে যাচাই-বাছাই করে চিঠির মাধ্যমে আমন্ত্রণ জানিয়েছিল। এরপরও সাংবাদিকদের প্রবেশ করতে না দেওয়ার ঘটনা অত্যন্ত দুঃখজনক।

তিনি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, সাংবাদিকদের সঙ্গে এমন আচরণের কারণ খুঁজে বের করতে তদন্ত করা প্রয়োজন। একই সঙ্গে দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান তিনি।

**অধ্যক্ষের বক্তব্য**

এ বিষয়ে জানতে ঝিনাইদহ ক্যাডেট কলেজের অধ্যক্ষ মনিরুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ বিষয়ে অ্যাডজুটেন্টের সঙ্গে কথা বলতে। সাংবাদিকদের আমন্ত্রণ জানানোর বিষয়টি তাঁর জানা নেই বলেও জানান তিনি।

ঘটনাটি নিয়ে ঝিনাইদহের সাংবাদিকদের মধ্যে অসন্তোষ বিরাজ করছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটন এবং ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি এড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন সংবাদকর্মীরা।

ঢাকা/এসএস

জনপ্রিয়

গাম্বিয়ার উপকূলে নৌকা ডুবে নিহত ১২

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ঝিনাইদহ ক্যাডেট কলেজে দাওয়াত দিয়েও সাংবাদিকদের প্রবেশে বাধা

আপডেটের সময় ০১:০০:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬