ভিয়েনা ১১:৫০ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জনগণের সমস্যা সমাধানে রাস্তায় নেমেছি : জামায়াত আমির

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:০১:২৬ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
  • ৭ সময় দেখুন

ডা. শফিকুর রহমান

ইবিটাইমস ডেস্ক : জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, কুমিল্লাসহ দেশের বিভিন্ন এলাকার মানুষ গ্যাস, বিদ্যুৎ ও পানির সংকটে ভুগছেন। জনগণের এসব সমস্যা সমাধানে তারা রাস্তায় নেমেছেন।

শনিবার (৫ সেপ্টেম্বর) কুমিল্লার পদুয়া বাজার বিশ্বরোডে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরী আমির কাজী দ্বীন মোহাম্মদের সভাপতিত্বে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দ্রুত কুমিল্লা বিভাগ বাস্তবায়নের দাবি

ডা. শফিকুর রহমান বলেন, ১৯৯৪ সালে কুমিল্লা বিভাগ বাস্তবায়নের দাবি উঠলেও দীর্ঘ সময়েও তা বাস্তবায়িত হয়নি। তিনি দ্রুত কুমিল্লা বিভাগ বাস্তবায়নে সরকারের প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, ‘পাশের কোনো জেলার যদি দাবি থাকে, তাদেরও দিয়ে দেন। কুমিল্লা বিভাগের প্রশাসনিক কার্যক্রম শুরু করে দ্রুত বাস্তবায়ন করুন।’
নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন হয়নি: শফিকুর রহমান

জামায়াত আমির অভিযোগ করেন, নির্বাচনের আগে সরকার জনগণকে অনেক প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু সেসব প্রতিশ্রুতি বাস্তবায়ন না করে জনগণের সঙ্গে প্রতারণা করা হয়েছে।

তিনি বলেন, কুমিল্লায় এখনো চাঁদাবাজি, সন্ত্রাস ও দুর্নীতি রয়েছে। এসব বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর যথাযথ নজর নেই বলেও মন্তব্য করেন তিনি।

দেশে মাদকের বিস্তার নিয়েও উদ্বেগ প্রকাশ করেন শফিকুর রহমান। তিনি বলেন, মাদকে দেশ ভরে গেছে। এর কারণে যুবসমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। যুবসমাজকে রক্ষা করে দেশকে বাঁচানোর আহ্বান জানান তিনি।
‘জনতার বিজয় হবে’

জামায়াত আমির বলেন, তারা আশাবাদী—জনতার বিজয় হবে এবং জুলাই সনদ বাস্তবায়ন হবে।

তিনি বলেন, ‘ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়তে আমরা সব দাবি আদায় করব ইনশাআল্লাহ। জনতা আমাদের সঙ্গে আছে, আমরা গন্তব্যে পৌঁছাব।’
১৮০ দিনে সরকার ব্যর্থ: নাহিদ ইসলাম

পথসভায় বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, লংমার্চে তারা অভূতপূর্ব সাড়া পেয়েছেন। মানুষ তাদের সঙ্গে নিজেদের অনুভূতি প্রকাশ করছেন।

তিনি অভিযোগ করেন, সরকার ১৮০ দিনে দেশ পরিচালনায় ব্যর্থ হয়েছে এবং কোনো প্রতিশ্রুতিই বাস্তবায়ন করতে পারেনি।

নাহিদ ইসলাম আরও অভিযোগ করেন, সরকারের মন্ত্রীদের সন্তানরা চাঁদাবাজি ও দুর্নীতিতে জড়িত এবং তারা সিন্ডিকেটের সঙ্গে সম্পৃক্ত। ঢাকায় লংমার্চের ডাক দেওয়া হবে বলেও জানান তিনি।

এলডিপির প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রম বলেন, দেশ চাঁদাবাজি, খুন ও রাহাজানিতে ভরে গেছে।

জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেন, সরকার জনগণের রায়কে উপেক্ষা করলে জনগণও সরকারকে প্রত্যাখ্যান করবে। গণভোটের গণরায় বাস্তবায়নে সরকারকে বাধ্য করবে জনগণ।

পথসভায় আরও বক্তব্য দেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল এমপিসহ অনেকে।

এর আগে শনিবার সকাল সাড়ে ৮টায় ঢাকা থেকে লংমার্চের বহর চট্টগ্রামের উদ্দেশে রওনা হয়। লংমার্চের পথে পূর্বনির্ধারিত বিভিন্ন পয়েন্টে পথসভা অনুষ্ঠিত হবে। ফেনীর মহীপাল, মীরসরাই এবং চট্টগ্রামের লালদিঘি ময়দানে জনসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
ঢাকা/এসএস

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

জনগণের সমস্যা সমাধানে রাস্তায় নেমেছি : জামায়াত আমির

আপডেটের সময় ১২:০১:২৬ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬