ভিয়েনা ০১:৪৪ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ মার্কিন হামলার জবাবে ইরানের পাল্টা হামলা লালমোহনে ‘নজরুল বর্ষ’ উদ্বোধন, অসাম্প্রদায়িক চেতনা ছড়িয়ে দেওয়ার আহ্বান লালমোহনে অপরিকল্পিত বাড়িঘরে বাধাগ্রস্ত পানি নিষ্কাশন, আমন আবাদে ভোগান্তি লালমোহনে ওয়েস্টার্ন পাড়া ক্রীড়া চক্রের নতুন কমিটি, সভাপতি শাহীন-সম্পাদক রাহাত সফর শেষে ঢাকা ত্যাগ করলেন আইপিইউ মহাসচিব অ্যান্ডা ফিলিপ রোটারি ক্লাবের আয়োজনে বৃক্ষরোপণ, চারা বিতরণ ও শিক্ষার্থীদের মাঝে টিফিন টাঙ্গাইলে স্ত্রী হত্যার দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন বাবার আদর্শে মাদ্রাজের খেটে-খাওয়া মানুষের পাশে সায়েম মালতিয়া লালমোহনে একতা জেনারেল হসপিটাল অ্যান্ড ট্রমা সেন্টারের উদ্বোধন

মার্কিন হামলার জবাবে ইরানের পাল্টা হামলা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:৩৯:১৬ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • ২ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার জবাবে ইরান বুধবার বাহরাইন, কুয়েত ও জর্ডানে মার্কিন স্বার্থসংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এর আগে ইরান ‘কঠোর শাস্তি’ দেওয়ার হুমকি দিয়েছিল।

ইরানের রেড ক্রিসেন্ট জানিয়েছে, যুক্তরাষ্ট্রের চালানো হামলায় একটি বিয়ের অনুষ্ঠানে চারজন নিহত হয়েছেন।

খবর বার্তা সংস্থা এএফপির।

ইরানের সংবাদমাধ্যম তাসনিমের বরাতে দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, বুধবার ভোরে জর্ডানে অবস্থিত মার্কিন মেরিন কর্পসের ক্যাম্প টিটিনে ‘তীব্র ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা’ চালানো হয়েছে।

জর্ডানের সেনাবাহিনী জানিয়েছে, ইরান থেকে ছোড়া ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তারা ভূপাতিত করেছে। তবে আকাবা উপসাগরের তীরে ইসরাইল ও সৌদি আরবের সীমান্তের কাছে অবস্থিত ওই মার্কিন প্রশিক্ষণকেন্দ্রে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর নিশ্চিত করেনি তারা।

আরও তিনটি ক্ষেপণাস্ত্র জনবসতিহীন এলাকায় পড়েছে বলে জানিয়েছে জর্ডানের সেনাবাহিনী।

এদিকে কুয়েতেও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার খবর পাওয়া গেছে। দেশটির সেনাবাহিনী জানিয়েছে, ইরানের হামলার জবাবে তারা পাল্টা ব্যবস্থা নিচ্ছে।

বাহরাইনেও এএফপির সাংবাদিকরা বুধবার ভোরে আকাশপথে হামলার সতর্কসংকেত শুনেছেন।

ইরানে মার্কিন হামলা

রোববার ওয়াশিংটন ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালানোর মধ্য দিয়ে সর্বশেষ দফার সংঘাত শুরু হয়। কয়েক সপ্তাহের মধ্যে এটিই ছিল ইরানে যুক্তরাষ্ট্রের প্রথম পরিচিত হামলা।

এরপর ইরান জর্ডান ও সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত মার্কিন সেনাদের লক্ষ্য করে হামলা চালায়। পাশাপাশি দুটি তেলবাহী জাহাজেও হামলা হয়, যদিও এসব হামলার দায় কেউ স্বীকার করেনি।

মঙ্গলবার যুক্তরাষ্ট্র আবারও ইরানে হামলা চালায়। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, দেশটির দক্ষিণাঞ্চলে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর কাছে এবং উপসাগরের একটি দ্বীপে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। দক্ষিণাঞ্চলীয় কেরমান প্রদেশের একটি বিমানবন্দরেও মার্কিন বাহিনী হামলা চালিয়েছে বলে জানানো হয়।

ইরানের রেড ক্রিসেন্ট জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলায় ছোড়া ধ্বংসাবশেষ কুহেস্তাক শহরের একটি বাড়িতে আঘাত করে। সেখানে একটি বিয়ের অনুষ্ঠান চলছিল। এতে এক শিশুসহ চারজন নিহত এবং ৫০ জনের বেশি আহত হয়েছেন বলে তারা জানিয়েছে।

ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, ‘চাবাহার ও কোনারাক এলাকায় চারটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে’। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না, তা জানানো হয়নি।

মঙ্গলবারের মার্কিন হামলায় বেসামরিক মানুষের হতাহতের বিষয়ে কোনো বিশ্বাসযোগ্য তথ্য পাওয়া গেছে কি না—এ প্রশ্নের জবাবে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিন্স বলেন, ‘মার্কিন সামরিক বাহিনী কখনো বেসামরিক মানুষকে লক্ষ্য করে হামলা চালায় না। আইআরজিসি এর বিপরীত।’

এর আগে সেন্টকম সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছিল, হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ ও ওই অঞ্চলে মোতায়েন মার্কিন সেনাদের ওপর আইআরজিসির সাম্প্রতিক হামলার চেষ্টার জবাব হিসেবেই যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘বড় ও শক্তিশালী’ এই হামলাগুলো চালানো হয়েছে ইরানের হরমুজ প্রণালীতে সমুদ্রপথে মাইন বসানোর ব্যর্থ চেষ্টা এবং জর্ডানে মার্কিন সামরিক ঘাঁটিতে আটটি ক্ষেপণাস্ত্র ছোড়ার জবাবে। তার দাবি, আটটি ক্ষেপণাস্ত্রই সফলভাবে ভূপাতিত করা হয়েছে।

এর আগে আইআরজিসির মুখপাত্র হোসেইন মোহেবি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে হুঁশিয়ারি দিয়ে বলেন, ওয়াশিংটন ‘তাদের নতুন হামলার জন্য অনুতপ্ত হবে’ এবং ‘আগ্রাসীদের জন্য কঠোর শাস্তি অপেক্ষা করছে’।

তেলবাহী জাহাজে হামলা

ছয় মাস ধরে চলা যুদ্ধের পরও ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে অচলাবস্থা কাটেনি। ইরান হরমুজ প্রণালী বন্ধ রেখেছে এবং যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোর ওপর পাল্টা অবরোধ অব্যাহত রেখেছে।

ওয়াশিংটন জানিয়েছে, রোববার তারা লারাক দ্বীপে ইরানের রকেট উৎক্ষেপণকারী ব্যবস্থা লক্ষ্য করে হামলা চালিয়েছে। হরমুজ প্রণালীর গুরুত্বপূর্ণ নৌপথে তেহরান যাতে মাইন স্থাপন করতে না পারে, সে উদ্দেশ্যেই এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র।

ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ইরানে হামলার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ শুরু হয়। ওই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন।

হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে হামলার পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে থাকা ভঙ্গুর যুদ্ধবিরতি ভেঙে পড়ে। যুদ্ধ শুরুর আগে বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ এই প্রণালি দিয়ে পরিবহন করা হতো।

গ্রিসভিত্তিক সামুদ্রিক ঝুঁকি ব্যবস্থাপনা প্রতিষ্ঠান মারিস্কস মঙ্গলবার জানিয়েছে, আগের দিন রাতে দুটি অপরিশোধিত তেলবাহী জাহাজে ‘অজ্ঞাত বস্তুর’ আঘাত লাগে।

এর একটি ঘটনার কথা এর আগেই জানিয়েছিল যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (UKMTO)। তারা জানিয়েছিল, এতে কোনো হতাহত বা পরিবেশগত ক্ষতির খবর পাওয়া যায়নি।

এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান মঙ্গলবার বলেছেন, যুদ্ধ বন্ধের লক্ষ্যে কোনো চুক্তিতে ফেরার বিষয়ে যুক্তরাষ্ট্র যে পদক্ষেপই নিক, ইরানও তার সমান জবাব দেবে।

তিনি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র যদি আবার ‘চাপ ও হুমকির নীতি’ গ্রহণ করে, তাহলে কূটনৈতিক সমাধানের পথ বাধাগ্রস্ত হতে পারে।

ঢাকা/এসএস

জনপ্রিয়

স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

মার্কিন হামলার জবাবে ইরানের পাল্টা হামলা

আপডেটের সময় ০২:৩৯:১৬ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬