ভিয়েনা ০৮:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ফুফুর কক্ষের বাক্সে মিলল ৩ বছরের শিশুর মরদেহ স্পিকারের এপিএস সবুজকে নিয়ে প্রকাশিত প্রতিবেদনের প্রতিবাদ শেখ হাসিনাকে ফেরাতে তৃতীয় পক্ষের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা লালমোহনে দুর্গোৎসব ও সরকারি সেবামূলক কর্মসূচি নিয়ে প্রস্তুতিমূলক সভা আধুনিক প্রযুক্তি খাতে গবেষণা ও নতুন উদ্ভাবনে এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির সৌদি আরব সফরে যাচ্ছেন আমিরাতের ভাইস প্রেসিডেন্ট প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠানকে সহায়তা দেবে সরকার : ড. তিতুমীর জং ধরা হ্যান্ডকাফে, রক্তাক্ত হাত ! হাত উঁচিয়ে বললেন পলক বোরকা পরে ভূমি অফিসে হাজির ঢাকা জেলার ডিসি ! লালমোহনে বাগান থেকে জোরপূর্বক সুপারি পাড়ার অভিযোগ

মার্কিন অর্থনৈতিক চাপের মধ্যে ইরানে পেট্রোলের দাম বাড়ল

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:২২:৫২ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
  • ৫২ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও চরম মুদ্রাস্ফীতির মধ্যে বেশি জ্বালানি ব্যবহারকারীদের জন্য পেট্রোলের দাম দ্বিগুণ বাড়াল ইরান সরকার। আজ সোমবার থেকেই এই নতুন সিদ্ধান্ত কার্যকর হতে যাচ্ছে।

ইরানের জ্বালানি নীতি অনুযায়ী পেট্রোলের দাম তিন ধাপে নির্ধারিত হয়:

প্রথম ধাপ: প্রতি মাসে প্রথম ৬০ লিটার পর্যন্ত প্রতি লিটার ১,৫০০ তোমান (১ তোমান = ১০ রিয়াল)।

দ্বিতীয় ধাপ: পরবর্তী ৫০ লিটার পর্যন্ত প্রতি লিটার ৩,০০০ তোমান।

তৃতীয় ধাপ: অতিরিক্ত ব্যবহারের ক্ষেত্রে এতদিন প্রতি লিটার ৫,০০০ তোমান থাকলেও তা শতভাগ বাড়িয়ে ১০,০০০ তোমান করা হয়েছে।

ইরান সরকারের মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি নিশ্চিত করেছেন, সাধারণ গ্রাহকদের সুবিধার কথা ভেবে প্রথম ও দ্বিতীয় ধাপের কোটার দাম অপরিবর্তিত রাখা হয়েছে।

বিশ্বের অন্যতম প্রধান তেল উৎপাদনকারী দেশ ইরানে জ্বালানির ওপর বিপুল পরিমাণ সরকারি ভর্তুকি দেওয়া হয়। তবে সম্প্রতি যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নিষেধাজ্ঞা জোরদার ও বৈদেশিক মুদ্রার বাজারে রিয়ালের দরপতনের (প্রতি ডলার ২২ লাখ রিয়ালের বেশি) ফলে দেশটি চরম অর্থনৈতিক চাপে পড়েছে। গত মাসের শেষের দিকে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ইরানের তেল রপ্তানি শূন্যে নামিয়ে আনতে ‘অর্থনৈতিক শ্বাসরোধ’ নীতির কথা ঘোষণার পর তেহরান সরকার এই অভ্যন্তরীণ সিদ্ধান্তের দিকে হাঁটল।
ঢাকা/এসএস

জনপ্রিয়

ফুফুর কক্ষের বাক্সে মিলল ৩ বছরের শিশুর মরদেহ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

মার্কিন অর্থনৈতিক চাপের মধ্যে ইরানে পেট্রোলের দাম বাড়ল

আপডেটের সময় ১২:২২:৫২ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬