ভিয়েনা ০২:২৭ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রবাসী আনোয়ার হোসেনের মৃত্যু ঢাকায় জরুরি অবতরণ ভারতের এয়ার অ্যাম্বুলেন্স, রোগীর মৃত্যু শিক্ষার্থীদের মেধা বিকাশে লালমোহন হা-মীমে অভিভাবক সমাবেশ দুই বছরেই জেলা সেরা, বিভাগে তৃতীয় লালমোহনের সোনালী ব্যাংক ঝিনাইদহের ডিসিকে জামায়াত নেতার হুঁশিয়ারি, সারের ডিলারশিপ বাতিলের দাবি জুলাই জাতীয় সনদ নিয়ে কূটকৌশলের অবকাশ নেই: সাইফুল হক ত্রিদেশীয় সিরিজ থেকে ছিটকে গেলেন লিটন, ডাক পেলেন ইমন আওয়ামী লীগের পথেই হাঁটছে বিএনপি: জামায়াত আমির লালমোহনে জেন্ডার স্টেরিওটাইপ মোকাবিলায় অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষাই আগামীর বাংলাদেশের অঙ্গীকার: প্রধানমন্ত্রী

ঢাকায় জরুরি অবতরণ ভারতের এয়ার অ্যাম্বুলেন্স, রোগীর মৃত্যু

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:৫৯:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
  • ১৮ সময় দেখুন

স্টাফ রিপোর্টার : ভারতের আগরতলা থেকে কলকাতায় যাওয়ার পথে মাঝ আকাশে এয়ার অ্যাম্বুলেন্সের দরজা খুলে যাওয়ার ঘটনায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে একটি এয়ার অ্যাম্বুলেন্স। পরে উড়োজাহাজে থাকা অসুস্থ নারী অঞ্জনা ভৌমিককে ঢাকার কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

রোববার (১৮ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সিনিয়র অফিসার মো. রিয়াজ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মৃত অঞ্জনা ভৌমিক ভারতের নাগরিক। এয়ার অ্যাম্বুলেন্সটিতে তাঁর সঙ্গে ছিলেন চিকিৎসক ডা. ফিরোজ খান, প্যারামেডিক আজিম খান এবং দুই সঙ্গী সান্তা ভৌমিক ও দীপ জ্যোতি মিশ্র। যাত্রী তালিকা অনুযায়ী, তাঁদের সবার জাতীয়তা ভারতীয়।

এয়ার অ্যাম্বুলেন্সটি পরিচালনা করছিল ভারতের প্রতিষ্ঠান এসকেবি ইনফ্রাকন প্রাইভেট লিমিটেড। উড়োজাহাজটির মডেল সি৯০এ (C90A) এবং নিবন্ধন নম্বর ভিটি-এইচওয়াইএ (VT-HYA)। এটি ভারতের আগরতলা থেকে কলকাতার উদ্দেশে যাত্রা করেছিল।

উড়োজাহাজটির পাইলট ইন কমান্ড ছিলেন ক্যাপ্টেন পুণ্য অনুপ এবং সহকারী পাইলট ছিলেন ক্যাপ্টেন তনুজ শর্মা। দুই পাইলটসহ উড়োজাহাজটিতে মোট সাতজন ছিলেন।

মাঝ আকাশে হঠাৎ দরজা খুলে যাওয়ার পর পাইলট ঢাকায় জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন। অবতরণের পর অসুস্থ নারীকে দ্রুত কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

তবে উড়োজাহাজটির দরজা কী কারণে খুলে গিয়েছিল, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। একইভাবে অঞ্জনা ভৌমিকের মৃত্যুর সুনির্দিষ্ট কারণও তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনার বিস্তারিত তথ্য জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য ও তদন্তের ফলাফলের অপেক্ষা রয়েছে।

ঢাকা/এসএস

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রবাসী আনোয়ার হোসেনের মৃত্যু

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ঢাকায় জরুরি অবতরণ ভারতের এয়ার অ্যাম্বুলেন্স, রোগীর মৃত্যু

আপডেটের সময় ০২:৫৯:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬