ভিয়েনা ০৭:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কোস্টারিকায় সাংবাদিককে গুলি করে হত্যা লালমোহনে ইসলামী যুব কল্যাণ সোসাইটির উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল ৪৬ বছর বয়সে পেশাদার ফুটবলে ফিরলেন রোনালদিনহো, জিতল তাঁর দল যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে ৬.৯২ শতাংশ বিশ্বশান্তি নিয়ে আলোচনায় বসছেন সি, ট্রাম্প ও পুতিন রাশিয়ার সঙ্গে সব সীমান্তপথ বন্ধের ঘোষণা এস্তোনিয়ার ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন মেডিকেল কলেজ হাসপাতাল অস্ট্রিয়া, গায়ানা ও ফিজিতে বাংলাদেশি দক্ষ কর্মী নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন, বদলাচ্ছে এক থানার নাম ট্রাম্পের আগমনের আগে আসিয়ান সম্মেলনে গুরুত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ

লালমোহনে মা, শিশু ও কিশোর-কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষায় অবহিতকরণ সভা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:২২:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
  • ৮৯ সময় দেখুন

জাহিদ দুলাল, ভোলা দক্ষিণ : ভোলার লালমোহনে মা, শিশু ও কিশোর-কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা এবং আচরণগত পরিবর্তনের লক্ষ্যে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও অংশীজনদের নিয়ে এক অবহিতকরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় লালমোহন উপজেলা পরিষদ হলরুমে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘সুশীলন’-এর আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লালমোহন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ সিফাত বিন সাদেক।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু মোহাম্মদ তালহা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ মাসুদ, ইউনিসেফের এমএনসিএইচ (MNCH) কর্মকর্তা, সুশীলনের ভোলা জেলা প্রকল্প সমন্বয়কারী মোহাম্মদ সজীব রহমান এবং লালমোহন উপজেলার প্রজেক্ট অফিসার সারা লিসা খান। এছাড়া উপজেলা পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য বিভাগের স্বাস্থ্য পরিদর্শক, পরিবার পরিকল্পনা পরিদর্শক রাবেয়া বেগম এবং নারী ও শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তারা সভায় অংশ নেন।

সভায় বক্তারা মা ও শিশুর প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, কিশোর-কিশোরীদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং ইতিবাচক আচরণগত পরিবর্তনের মাধ্যমে সমাজ গঠন নিয়ে বিস্তারিত আলোচনা করেন। স্বাস্থ্যসেবার মান উন্নয়নে সংশ্লিষ্ট সরকারি দপ্তর ও উন্নয়ন সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

জনপ্রিয়

কোস্টারিকায় সাংবাদিককে গুলি করে হত্যা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে মা, শিশু ও কিশোর-কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষায় অবহিতকরণ সভা

আপডেটের সময় ১১:২২:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬