ভিয়েনা ০৩:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ উদ্বোধন হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৩ মৃত্যু, নতুন রোগী ১ হাজার ২১৭ নিখোঁজের ২৪ দিন পর শালবনে মিলল কিশোরের দেহাবশেষ, গ্রেপ্তার ৪ লালমোহনে মা ইলিশ শিকারের দায়ে ৪ জেলের ৭ দিনের কারাদণ্ড অতিরিক্ত ডিআইজির বাড়িতে ডিবির অভিযান, আটক ৮৪ শেখ হাসিনা ও তাঁর এমপিরা ব্যাপক লুটপাট করেছেন: স্পিকার হাফিজ সকল ধর্মের মানুষকে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী টাঙ্গাইলে বাস নিয়ন্ত্রণ হারিয়ে সুপারভাইজারসহ নিহত ২ লালমোহনে শুরু হচ্ছে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট’ চেয়ারম্যান নয়, মানুষের ভালোবাসা নিয়ে হৃদয়ে বেঁচে থাকতে চাই: নিজাম উদ্দিন

শেখ হাসিনা ও তাঁর এমপিরা ব্যাপক লুটপাট করেছেন: স্পিকার হাফিজ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:১৫:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
  • ৩ সময় দেখুন

শেখ হাসিনা ও তাঁর এমপিরা ব্যাপক লুটপাট করেছেন: স্পিকার হাফিজ

জাহিদ দুলাল, ভোলা দক্ষিণ : জাতীয় সংসদের স্পিকার ও ভোলা-৩ আসনের সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম অভিযোগ করেছেন, আওয়ামী লীগ সরকারের ১৬ বছরে শেখ হাসিনা ও তাঁর দলের সংসদ সদস্যরা ব্যাপক লুটপাট করেছেন। দেশের সম্পদ বিদেশে নিয়ে গিয়ে প্রাসাদ তৈরি করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে ভোলার লালমোহন উপজেলা মাল্টিপারপাস হলরুমে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ।

ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ)-এর এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় তাঁকে এ সংবর্ধনা দেওয়া হয়। লালমোহন উপজেলা ও পৌরসভা বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো এ অনুষ্ঠানের আয়োজন করে।

বক্তব্যে হাফিজ উদ্দিন আহমেদ বলেন, আওয়ামী লীগ সরকারের সময়ে দেশের সম্পদ ও অর্থ লুটপাট করে বিদেশে সম্পদ গড়ে তোলা হয়েছে। সরকারের পতনের পরও বিদেশে অবস্থান করে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। তাঁর দাবি, অতীতে কিছু ব্যক্তি জমি দখলসহ নানা কর্মকাণ্ডের মাধ্যমে প্রভাব বিস্তার করেছিলেন এবং তাঁরা দীর্ঘদিন ক্ষমতায় থাকার প্রত্যাশা করেছিলেন।

তিনি আরও অভিযোগ করেন, আওয়ামী লীগের শাসনামলে লুটপাটের মাধ্যমে বিপুল সম্পদ বিদেশে পাচার করা হয়েছে। ভবিষ্যতে দেশে এ ধরনের পরিস্থিতির পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি।

দুর্গাপূজা উদ্‌যাপন প্রসঙ্গে স্পিকার বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। হিন্দু সম্প্রদায়ের মানুষ যাতে নির্বিঘ্নে দুর্গাপূজা উদ্‌যাপন করতে পারেন, সে জন্য সবাইকে সহযোগিতার আহ্বান জানান তিনি। অতীতের তুলনায় বেশি পূজামণ্ডপে উৎসব আয়োজনের কথাও উল্লেখ করেন তিনি।

আইপিইউর এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার বিষয়ে হাফিজ উদ্দিন আহমেদ বলেন, তানজানিয়ায় বিশ্বের ১৬৭টি দেশের সংসদ সদস্যদের অংশগ্রহণে সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে বাংলাদেশ এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রতিনিধিত্ব করে। ওই অঞ্চলের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হওয়াকে তিনি দেশের জন্য সম্মানের বিষয় বলে উল্লেখ করেন। তাঁর মতে, এই অর্জনের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে।

বর্তমান সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে তিনি বলেন, ক্ষমতাসীন দলের একজন নারী সংসদ সদস্যের বিরুদ্ধে দখলবাজির অভিযোগ ওঠায় তাঁকে পদত্যাগ করতে হয়েছে। এ ছাড়া অস্ত্র হাতে দেখা যাওয়ার ঘটনায় একজন প্রতিমন্ত্রীকেও পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে বলে দাবি করেন তিনি। এসব ঘটনাকে ন্যায়বিচার প্রতিষ্ঠার দৃষ্টান্ত হিসেবে তুলে ধরেন স্পিকার।

অনুষ্ঠানে লালমোহন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল পাঞ্চায়েতের সঞ্চালনায় বক্তব্য ও উপস্থিতি ছিল বিভিন্ন পর্যায়ের অতিথি ও নেতাকর্মীদের।

এ সময় উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সিফান বিন সাদেক, অতিরিক্ত পুলিশ সুপার সত্যজিৎ কুমার ঘোষ, লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলামসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

গণসংবর্ধনা অনুষ্ঠানে লালমোহন উপজেলার ১৫০ জন অসহায় মানুষের মধ্যে আর্থিক অনুদানের চেক বিতরণ করেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম।
ঢাকা/এসএস

জনপ্রিয়

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ উদ্বোধন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

শেখ হাসিনা ও তাঁর এমপিরা ব্যাপক লুটপাট করেছেন: স্পিকার হাফিজ

আপডেটের সময় ০৩:১৫:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬