ভিয়েনা ০৪:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

৬৬৬ কোটি টাকার করের রায়ের বিরুদ্ধে আপিল গ্রামীণ কল্যাণের

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:০২:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
  • ৫৫ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ দিয়ে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিল করা হয়েছে। রায় স্থগিত চেয়ে সোমবার (১৪ সেপ্টেম্বর) চেম্বার আদালতে আবেদন করে প্রতিষ্ঠানটি।

ড. ইউনূসের আইনজীবী খাজা তানভীর আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবারই আবেদনের শুনানি হতে পারে।

এর আগে ১০ সেপ্টেম্বর হাইকোর্ট গ্রামীণ কল্যাণকে এনবিআরের দাবি করা ৬৬৬ কোটি টাকা আগামী তিন অর্থবছরের মধ্যে পরিশোধের নির্দেশ দেন। ২০১২-১৩ থেকে ২০১৬-১৭ করবর্ষের কর দাবি নিয়ে প্রতিষ্ঠানটি ২০১৭ সালে দুটি রিট করেছিল। সেই রিট খারিজ করে হাইকোর্ট এনবিআরের অর্থ আদায়ের পথ উন্মুক্ত করেন।
ঢাকা/এসএস

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

৬৬৬ কোটি টাকার করের রায়ের বিরুদ্ধে আপিল গ্রামীণ কল্যাণের

আপডেটের সময় ০২:০২:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬