ভিয়েনা ০১:১৫ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
স্বৈরাচার ফেরার পথ তৈরি হলে শহীদদের সঙ্গে গাদ্দারি হবে: তারেক রহমান দেলদুয়ারে গৃহবধূকে গণধর্ষণ, ৬ আসামির যাবজ্জীবন গাজীপুরে সাবেক স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, আটক যুবক সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড নিয়ে মন্তব্য, ক্ষমা চাইলেন এমপি কামরুজ্জামান রতন বিশ্বের বসবাসযোগ্য শহরের তালিকায় দ্বিতীয় ভিয়েনা, বাড়ছে পর্যটন ১৮ বছরেও বেতন-ভাতা পাননি চাঁদ আলী, ঋণে চলছে সংসার প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দিলেন ইশরাক হোসেন আজই পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন ইশরাক হোসেন ইশরাককে পদত্যাগের নির্দেশ দেওয়ার গুঞ্জন সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রবাসী আনোয়ার হোসেনের মৃত্যু

লালমোহনে জেন্ডার স্টেরিওটাইপ মোকাবিলায় অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:৩২:০৩ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
  • ৩৮ সময় দেখুন

লালমোহনে জেন্ডার স্টেরিওটাইপ মোকাবিলায় অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

ইউসুফ আহমেদ, বিশেষ প্রতিনিধি : সমাজে প্রচলিত জেন্ডার স্টেরিওটাইপ, লিঙ্গভিত্তিক বৈষম্য ও সামাজিক কুসংস্কার মোকাবিলা করে সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে ভোলার লালমোহনে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৮ অক্টোবর ২০২৬) লালমোহন উপজেলা হলরুমে স্বেচ্ছাসেবী সংগঠন বাংলাদেশ স্বপ্ন ছোঁয়া ফাউন্ডেশনের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। সভায় নারী ও তরুণদের জীবনে জেন্ডার স্টেরিওটাইপের প্রভাব, বৈষম্য দূরীকরণ এবং লিঙ্গসমতা প্রতিষ্ঠায় তরুণদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।

নারী ও তরুণদের জীবনকে প্রভাবিত করে এমন নেতিবাচক সামাজিক ধারণা ও বৈষম্যমূলক মানসিকতা মোকাবিলায় সচেতনতা সৃষ্টি এবং কার্যকর উদ্যোগ গ্রহণের লক্ষ্যে বাস্তবায়িত হচ্ছে ‘সমতায় তারুণ্য: Youth for Equality’ প্রকল্প। জাগো ফাউন্ডেশন ট্রাস্ট ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের যৌথ বাস্তবায়নে এবং বাংলাদেশে নেদারল্যান্ডস দূতাবাসের আর্থিক সহযোগিতায় প্রকল্পটি পরিচালিত হচ্ছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত বিন সাদেক, উপজেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা মাসুদ, মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা কানিজ মারজিয়া এবং সাংবাদিক ইউসুফ আহমেদ। এ ছাড়া উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং বিভিন্ন সামাজিক সংগঠনের তরুণ-তরুণীরা সভায় অংশগ্রহণ করেন।

সভায় সমাজে প্রচলিত নেতিবাচক জেন্ডার স্টেরিওটাইপ, লিঙ্গভিত্তিক বৈষম্য এবং সমতা প্রতিষ্ঠার পথে বিদ্যমান প্রতিবন্ধকতাগুলো তুলে ধরা হয়। দলগত কাজ, মতবিনিময় ও পোস্টার উপস্থাপনার মাধ্যমে অংশগ্রহণকারী তরুণ-তরুণীরা এসব সমস্যা চিহ্নিত করেন। পাশাপাশি সমস্যা মোকাবিলায় সম্ভাব্য সমাধান ও করণীয় সম্পর্কে নিজেদের মতামত এবং পরিকল্পনা উপস্থাপন করেন।

বিশেষ অতিথিরা তাঁদের বক্তব্যে বলেন, সমাজ থেকে জেন্ডারভিত্তিক বৈষম্য ও নেতিবাচক সামাজিক ধারণা দূর করতে ব্যক্তি, পরিবার, সমাজ, যুব সংগঠন এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। এ ক্ষেত্রে তরুণদের সচেতনতা, ইতিবাচক ভূমিকা ও সক্রিয় অংশগ্রহণ গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।

তাঁরা আরও বলেন, নারী-পুরুষের সমান অধিকার ও সুযোগ নিশ্চিত করার পাশাপাশি সমাজের সব স্তরে বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক পরিবেশ গড়ে তুলতে হবে। এ লক্ষ্য অর্জনে তরুণদের নেতৃত্বে সচেতনতামূলক কার্যক্রম জোরদার করার ওপরও গুরুত্বারোপ করেন তাঁরা।

বিভিন্ন সামাজিক সংগঠনের তরুণ-তরুণীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, অভিজ্ঞতা বিনিময় ও গঠনমূলক আলোচনায় সভাটি প্রাণবন্ত হয়ে ওঠে। এ আয়োজনের মধ্য দিয়ে জেন্ডার স্টেরিওটাইপ মোকাবিলা, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে লিঙ্গসমতা প্রতিষ্ঠায় সম্মিলিত উদ্যোগ গ্রহণের গুরুত্ব আরও জোরালোভাবে উঠে আসে।

বাংলাদেশ স্বপ্ন ছোঁয়া ফাউন্ডেশন বিশ্বাস করে, তরুণদের সচেতনতা, সক্রিয় অংশগ্রহণ ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সমাজে বিদ্যমান বৈষম্যমূলক দৃষ্টিভঙ্গির পরিবর্তন সম্ভব। এমন একটি সমতাভিত্তিক বাংলাদেশ গড়ে তোলাই সংগঠনটির প্রত্যাশা, যেখানে লিঙ্গপরিচয় নয়, বরং প্রত্যেকের অধিকার, সক্ষমতা ও সম্ভাবনার ভিত্তিতে সমান সুযোগ নিশ্চিত হবে।

সমতার বাংলাদেশ গড়তে তরুণদের সম্মিলিত উদ্যোগ অব্যাহত থাকবে—এ প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকেরা।

স্বৈরাচার ফেরার পথ তৈরি হলে শহীদদের সঙ্গে গাদ্দারি হবে: তারেক রহমান

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে জেন্ডার স্টেরিওটাইপ মোকাবিলায় অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

আপডেটের সময় ১১:৩২:০৩ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬