ভিয়েনা ০২:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

তাইগ্রে বিদ্রোহীদের সঙ্গে ইথিওপিয়ার সরকারি বাহিনীর সংঘর্ষ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:০৯:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • ৫ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : ইথিওপিয়ার আফার অঞ্চলের আবালা শহরে হামলা চালানোর চেষ্টা করা তাইগ্রে বিদ্রোহীদের প্রতিহত করতে গিয়ে সরকারি বাহিনীর সঙ্গে তাদের রাতভর তীব্র সংঘর্ষ হয়েছে। শুক্রবার এএফপিকে মানবিক সংস্থার এক সূত্র এ তথ্য জানিয়েছে।

এএফপিকে ওই সূত্র জানায়, ‘রাতভর তীব্র লড়াই হয়েছে। সরকারি বাহিনী বিদ্রোহীদের শহরে প্রবেশ ঠেকিয়ে দিয়েছে।’

সূত্রটি আরও জানায়, শহরটি আফার ও তাইগ্রে অঞ্চলের সীমান্তবর্তী পাহাড়ি এলাকায় অবস্থিত। আবালা শহরকে রক্ষা করতে ইথিওপিয়ার সেনাবাহিনী একটি ড্রোনও ব্যবহার করেছে।
ঢাকা/এসএস

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

তাইগ্রে বিদ্রোহীদের সঙ্গে ইথিওপিয়ার সরকারি বাহিনীর সংঘর্ষ

আপডেটের সময় ০৩:০৯:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬