ভিয়েনা ১২:০০ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
আ.লীগ নেতার প্রাডো গাড়িতে লংড্রাইভ করেছেন পাটওয়ারী: রাশেদ খাঁন মার্কিন অর্থনৈতিক চাপের মধ্যে ইরানে পেট্রোলের দাম বাড়ল লালমোহনে মা, শিশু ও কিশোর-কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষায় অবহিতকরণ সভা যুদ্ধ শীতকাল পর্যন্ত গড়াতে পারে : জেলেনস্কি ধর্মীয় উপাসনালয়ের কর্মীদের সম্মানী ভাতা দিচ্ছে সরকার উপজেলা নির্বাচনে পোস্টার-মিছিল নিষিদ্ধ লালমোহনে নিজ ঘর থেকে মাহে আলমের গলিত মরদেহ উদ্ধার লালমোহনে ৯০ বছরের বৃদ্ধের ওপর কিশোরগ্যাংয়ের হামলা, ভোলায় রেফার লালমোহনে পুলিশের অভিযানে ১২ জুয়াড়ি আটক, আদালতে প্রেরণ লালমোহনে খেলার মাঠ দখলমুক্ত ও ‘ডা. আজহার উদ্দিন মিনি স্টেডিয়াম’ ঘোষণার দাবিতে মানববন্ধন

লালমোহনে ৯০ বছরের বৃদ্ধের ওপর কিশোরগ্যাংয়ের হামলা, ভোলায় রেফার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:৪৩:২০ পূর্বাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
  • ২০ সময় দেখুন

জাহিদ দুলাল, ভোলা দক্ষিণ : ভোলার লালমোহনে জুমার নামাজ শেষে বাড়ি ফেরার পথে ৯০ বছর বয়সী প্রবীণ বৃদ্ধ আবু তাহের হাওলাদারের ওপর বর্বরোচিত হামলা চালিয়েছে স্থানীয় একটি কিশোরগ্যাং। এই হামলায় ওই বৃদ্ধ গুরুতর আহত হয়েছেন। ঘটনাটি নিয়ে পুরো এলাকাজুড়ে চরম ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) জুমার নামাজ শেষে লালমোহন পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের শেখের দোকান জামে মসজিদ সংলগ্ন এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহত আবু তাহের হাওলাদার ওই ওয়ার্ডের জুবন আলি হাওলাদার বাড়ির বাসিন্দা।

আহত বৃদ্ধ ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে জুমার নামাজ শেষে মসজিদ থেকে বের হতেই স্থানীয় কিশোরগ্যাং লিডার কামালের নেতৃত্বে একদল তরুণ অতর্কিত তাঁর ওপর ঝাঁপিয়ে পড়ে। হামলায় বৃদ্ধ আবু তাহের শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক আঘাত পান।

অভিযোগ রয়েছে, এই হামলায় কিশোরগ্যাং লিডার কামাল, তার ছেলে আশিক, ভুট্টো মিয়ার ছেলে শাহীন, বাবুল মিয়ার ছেলে হৃদয়, জাকির ও ইউনুসসহ অজ্ঞাতনামা আরও ২০ থেকে ৩০ জন অংশ নেয়।

হামলার পর স্থানীয়রা রক্তাক্ত ও গুরুতর আহত অবস্থায় আবু তাহেরকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাঁকে ভোলা সদর হাসপাতালে প্রেরণ করেন।

৯০ বছর বয়সী একজন প্রবীণ ও অসহায় মানুষের ওপর এমন নির্মম হামলার ঘটনায় তীব্র ক্ষোভ ও ধিক্কার জানিয়েছেন সচেতন এলাকাবাসী। তারা অবিলম্বে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

ঘটনার বিষয়ে অভিযুক্ত কামালের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার নম্বরটি বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নজরুল ইসলাম মজুমদার জানান, “এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে দ্রুত তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

আ.লীগ নেতার প্রাডো গাড়িতে লংড্রাইভ করেছেন পাটওয়ারী: রাশেদ খাঁন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে ৯০ বছরের বৃদ্ধের ওপর কিশোরগ্যাংয়ের হামলা, ভোলায় রেফার

আপডেটের সময় ১১:৪৩:২০ পূর্বাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬