ভিয়েনা ১০:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নিউইয়র্কে তিনতলা ভবন ধসে নিহত ১, আহত অন্তত ১০ হরমুজ প্রণালীতে চার মিলিয়ন ব্যারেল তেলবাহী দুই ট্যাংকারে আগুন ভেটেরান্স ডে-তে ইরান যুদ্ধের পক্ষে ট্রাম্পের সাফাই, নিহত ২৩ মার্কিন সেনা ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ বন্ধে দ্রুত আলোচনার আহ্বান এরদোগানের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী আমার দেখা ভয়াল ঘূর্ণিঝড় ১৯৭০ উপকূল দিবসের রাষ্ট্রীয় স্বীকৃতি চান চরফ্যাশনের সাংবাদিকরা প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখবে এডিবি মাদক ও সন্ত্রাসমুক্ত ইউনিয়ন গড়তে চান যুবদল নেতা সাদাত লালমোহনে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত!

লালমোহনে দুর্গোৎসব ও সরকারি সেবামূলক কর্মসূচি নিয়ে প্রস্তুতিমূলক সভা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:০৪:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
  • ৯৪ সময় দেখুন

লালমোহনে দুর্গোৎসব ও সরকারি সেবামূলক কর্মসূচি নিয়ে প্রস্তুতিমূলক সভা

জাহিদ দুলাল, ভোলা দক্ষিণ : ভোলার লালমোহনে আসন্ন শারদীয় দুর্গোৎসব এবং সরকারি বিভিন্ন সেবামূলক কর্মসূচির উদ্বোধন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সিফাত বিন সাদেক।

সভায় আসন্ন শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। দুর্গোৎসবকে কেন্দ্র করে উপজেলার সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ এবং পারস্পরিক সহযোগিতা নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

সভায় পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার, আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ এবং উৎসব চলাকালে সংশ্লিষ্টদের সমন্বিতভাবে দায়িত্ব পালনের বিষয়েও আলোচনা করা হয়।

এ ছাড়া আগামী ১ অক্টোবর সরকারের গুরুত্বপূর্ণ কয়েকটি সেবামূলক উদ্যোগের উদ্বোধন যথাযথভাবে সম্পন্ন করার বিষয়ে সভায় আলোচনা হয়। এর মধ্যে রয়েছে কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড এবং মসজিদের ইমামদের ভাতা প্রদান কার্যক্রম।

এসব কর্মসূচির উদ্বোধন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সরকারি দপ্তর, জনপ্রতিনিধি ও স্থানীয় পর্যায়ের অংশীজনদের প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

সভায় লালমোহন থানার ওসি (তদন্ত) মো. ফিরোজ আলম, উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম বাবুল, পৌরসভা বিএনপির সভাপতি মো. ছাদেক মিয়া জান্টু, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবুল পাটোয়ারী, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মো. আব্দুল হক, পূজা উদযাপন পরিষদের সভাপতি নিরব কুমার দেসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ এবং স্থানীয় রাজনৈতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সভায় দুর্গোৎসবকে ঘিরে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং উৎসবের সার্বিক পরিবেশ শান্তিপূর্ণ রাখতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্ব দেওয়া হয়।
ঢাকা/এসএস

জনপ্রিয়

নিউইয়র্কে তিনতলা ভবন ধসে নিহত ১, আহত অন্তত ১০

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে দুর্গোৎসব ও সরকারি সেবামূলক কর্মসূচি নিয়ে প্রস্তুতিমূলক সভা

আপডেটের সময় ০২:০৪:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬