ভিয়েনা ০১:০৯ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ভারতে নতুন দেওয়ানি আইন, উদ্বেগে মুসলিমরা গণতন্ত্র সুরক্ষিত থাকলে সমাজ অগ্রগতির পথে এগোতে পারে: শফিকুর রহমান ৬৬৬ কোটি টাকার করের রায়ের বিরুদ্ধে আপিল গ্রামীণ কল্যাণের ফেসবুক লাইভে আসছেন আসিফ মাহমুদ বিমানবন্দরে নেমেই হামলাকারীদের উদ্দেশ্যে যে বার্তা দিলেন বাঁধন চরফ্যাশনে স্কুল শিক্ষিকার স্বামী নিখোঁজ, অপহরণের আশঙ্কা পরিবারের লালমোহনে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় সাঁতারে প্রথম বাপ্পি ভোলা-চরফ্যাশন মহাসড়কের দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন জুলাই হত্যাযজ্ঞ: ওবায়দুল কাদেরসহ সাত জনের মামলার রায় আগামীকাল রিজার্ভ চুরি মামলার প্রতিবেদন দাখিল ১৯ অক্টোবর

গণতন্ত্র সুরক্ষিত থাকলে সমাজ অগ্রগতির পথে এগোতে পারে: শফিকুর রহমান

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:০৫:২০ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
  • ৭ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, গণতন্ত্র শুধু সরকার গঠনের প্রক্রিয়া নয়; এটি মানুষের মৌলিক অধিকার, সামাজিক ন্যায়বিচার, বাক্‌স্বাধীনতা ও আইনের শাসন প্রতিষ্ঠার অন্যতম প্রধান ভিত্তি। গণতন্ত্র সুরক্ষিত থাকলে সমাজ স্বৈরাচার, শোষণ ও বৈষম্য থেকে মুক্ত হয়ে অগ্রগতির পথে এগিয়ে যেতে পারে।

আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে সোমবার (১৪ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

শফিকুর রহমান বলেন, বিগত আওয়ামী লীগ সরকার দেশে গণতন্ত্রের কবর রচনা করেছে এবং জনগণকে ভোটাধিকার, ন্যায়বিচার ও মৌলিক অধিকার থেকে বঞ্চিত করেছে। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার একটি ঐতিহাসিক সুযোগ তৈরি করেছে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, জুলাই বিপ্লব ব্যর্থ হতে দেওয়া যাবে না। বৈষম্যমুক্ত ও মানবিক বাংলাদেশ গড়তে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে।

জামায়াত আমির আরও বলেন, প্রশাসনকে দলীয়করণমুক্ত, রাষ্ট্রব্যবস্থাকে স্বচ্ছ ও গণমুখী এবং দেশকে ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারিত্বমুক্ত করতে হবে। একই সঙ্গে গুম, খুন ও ক্রসফায়ারের মতো ঘটনার পুনরাবৃত্তি বন্ধের আহ্বান জানান তিনি।
ঢাকা/এসএস

জনপ্রিয়

ভারতে নতুন দেওয়ানি আইন, উদ্বেগে মুসলিমরা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

গণতন্ত্র সুরক্ষিত থাকলে সমাজ অগ্রগতির পথে এগোতে পারে: শফিকুর রহমান

আপডেটের সময় ০২:০৫:২০ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬