ভিয়েনা ১২:১৫ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪ নিউজিল্যান্ড সিরিজের আগে ভারতীয় দল থেকে বাদ কুলদীপ যাদব শিশু অধিকার ও পুলিশের ক্ষমতা বাড়ানোর আইন নিয়ে উত্তাল ফ্রান্স, রাজপথে বিক্ষোভ আইনি প্রক্রিয়াতেই বাংলাদেশে ফিরতে হবে শেখ হাসিনাকে: আইনমন্ত্রী লালমোহনে যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে জখমের অভিযোগ ঝিনাইদহে শিক্ষার্থীদের সৃজনশীলতায় জীবন্ত ইসলামের ইতিহাস ও ঐতিহ্য ঝিনাইদহে জাতীয় শিক্ষক ফোরামের জেলা সম্মেলন, ৭ দফা দাবি চীনে ঐতিহাসিক বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও সি চিনপিং

ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে ৪০২ গ্রেপ্তার, মামলা ৫০

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:১৭:৫৪ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬
  • ৮২ সময় দেখুন

ডিএমপির অভিযানে মামলা ৫০

বর্ষা আহমেদ বৃষ্টি : রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪০২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন ঘটনায় ৫০টি মামলা দায়ের করা হয়েছে।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ৩০ জন, লালবাগে ৪২ জন, ওয়ারীতে ৪৫ জন, মতিঝিলে ৬১ জন, তেজগাঁওয়ে ৫৬ জন, মিরপুরে ১০৫ জন, গুলশানে ২৩ জন, উত্তরা বিভাগে ৩৮ জন এবং গোয়েন্দা বিভাগে দুজন রয়েছেন।

অভিযানে একটি বিদেশি রিভলবার, পাঁচ রাউন্ড গুলি, সাতটি চাপাতি, চারটি রামদা ও একটি প্লায়ার্স উদ্ধার করা হয়েছে।

এ ছাড়া ৮ হাজার ৯৯৬ পিস ইয়াবা, ৩৫ গ্রাম গাঁজা, পাঁচ ক্যান বিয়ার, তিনটি মোবাইল ফোন এবং একটি ব্যাটারিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
ঢাকা/এসএস

জনপ্রিয়

টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে ৪০২ গ্রেপ্তার, মামলা ৫০

আপডেটের সময় ০২:১৭:৫৪ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬