ভিয়েনা ০৬:০২ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরানে তরুণীর মৃত্যুদণ্ড ! ২৯ অক্টোবর এলপিজির নতুন দাম নির্ধারণে গণশুনানি ! দেবী মহিষাসুরমর্দিনীর রূপে পর্দায় ফিরছেন ইন্দ্রানী দেশে-বিদেশে ষড়যন্ত্রের অভিযোগ পতিত সরকারের দোসরদের বিরুদ্ধে: রিজভী শৈলকুপায় বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ঝালকাঠিতে শিশুদের বই পড়ার আগ্রহ বাড়াতে ‘পড়া-খেলা উৎসব’ ঝালকাঠিতে ইলিশ রক্ষা অভিযানে ২৬ হাজার মিটার কারেন্ট জাল ও ৫ কেজি ইলিশ জব্দ ফ্যামিলি কার্ডে অনিয়ম করলে ছাড় নয়: প্রতিমন্ত্রী টুকু সোয়া ৩ ঘণ্টার চেষ্টায় টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে বাংলাদেশের বিপক্ষে টেস্ট দলে নেই আলজারি জোসেফ, বিশ্রামে শাই হোপ

অ্যাক্সিলারেটরে চাপ, ঢাবিতে গাড়ির ধাক্কায় আহত ৭ শিক্ষার্থী

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:৫৯:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
  • ১৭ সময় দেখুন

অ্যাক্সিলারেটরে চাপ, ঢাবিতে গাড়ির ধাক্কায় আহত ৭ শিক্ষার্থী

স্টাফ রিপোর্টার : ঢাকা বিশ্ববিদ্যালয়ে গাড়ি চালানো শেখার সময় সহপাঠীদের ধাক্কা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির (আইআইটি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাদমান সাকিব। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের সাত শিক্ষার্থী আহত হয়েছেন। তাঁদের মধ্যে একজনের পা ভেঙে গেছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের (এফবিএস) গেটের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে মার্কেটিং বিভাগের ছয় শিক্ষার্থী ও ভাষাবিজ্ঞান বিভাগের একজন রয়েছেন। তাঁরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

আহত মার্কেটিং বিভাগের শিক্ষার্থীরা হলেন জাহিদুল ইসলাম হৃদয়, কানিজ ফাতেমা, তাসনিয়া বেগম, মিফতাহুল, তাসফিয়া তাবাসসুম ও সিদরাতুল। এ ছাড়া ভাষাবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জান্নাতুল ইসলাম তাহিয়া গুরুতর আহত হয়েছেন।

সাদমান সাকিব ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মোহাম্মদ শহীদুল ইসলামের ছেলে। অধ্যাপক শহীদুল ইসলাম পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য।
ঢাকা/এসএস

জনপ্রিয়

ইরানে তরুণীর মৃত্যুদণ্ড !

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

অ্যাক্সিলারেটরে চাপ, ঢাবিতে গাড়ির ধাক্কায় আহত ৭ শিক্ষার্থী

আপডেটের সময় ০১:৫৯:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬