ভিয়েনা ০৬:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কোস্টারিকায় সাংবাদিককে গুলি করে হত্যা লালমোহনে ইসলামী যুব কল্যাণ সোসাইটির উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল ৪৬ বছর বয়সে পেশাদার ফুটবলে ফিরলেন রোনালদিনহো, জিতল তাঁর দল যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে ৬.৯২ শতাংশ বিশ্বশান্তি নিয়ে আলোচনায় বসছেন সি, ট্রাম্প ও পুতিন রাশিয়ার সঙ্গে সব সীমান্তপথ বন্ধের ঘোষণা এস্তোনিয়ার ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন মেডিকেল কলেজ হাসপাতাল অস্ট্রিয়া, গায়ানা ও ফিজিতে বাংলাদেশি দক্ষ কর্মী নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন, বদলাচ্ছে এক থানার নাম ট্রাম্পের আগমনের আগে আসিয়ান সম্মেলনে গুরুত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ

ঢাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চলবে, তবে প্রধান সড়কে নয়: সড়ক পরিবহনমন্ত্রী

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১০:৫৩:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
  • ৯৪ সময় দেখুন

ঢাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চলবে, তবে প্রধান সড়কে নয়

বর্ষা আহমেদ বৃষ্টি : রাজধানী ঢাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল করতে পারবে, তবে প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে এসব যান চলাচলের অনুমতি দেওয়া হবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।

সোমবার রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, নীতিমালার আলোকে ঢাকা শহরে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলের সুযোগ রাখা হবে। তবে যানজট ও সড়কের শৃঙ্খলা বিবেচনায় প্রধান সড়ক এবং গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে এসব অটোরিকশা চলতে দেওয়া হবে না।

তিনি আরও বলেন, নির্ধারিত নীতিমালা ও বিধিনিষেধ মেনেই রাজধানীতে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল করতে হবে।

রাজধানীতে ব্যাটারিচালিত অটোরিকশার চলাচল নিয়ে দীর্ঘদিন ধরে নানা আলোচনা ও বিতর্কের মধ্যে মন্ত্রীর এই বক্তব্য এলো।

জনপ্রিয়

কোস্টারিকায় সাংবাদিককে গুলি করে হত্যা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ঢাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চলবে, তবে প্রধান সড়কে নয়: সড়ক পরিবহনমন্ত্রী

আপডেটের সময় ১০:৫৩:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬