ভিয়েনা ০৫:১৩ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:১৯:৪০ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬
  • ২৫ সময় দেখুন

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু

ইবিটাইমস ডেস্ক : দেশে ডেঙ্গু পরিস্থিতি অবনতির দিকে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৬০৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

শনিবার (৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় এসব মৃত্যু ও নতুন রোগী শনাক্তের তথ্য পাওয়া গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছর এখন পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ২৫৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় সর্বোচ্চ ৭২ জনের মৃত্যু হয়েছে।

শুধু সেপ্টেম্বর মাসেই সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৪৮ জনের মৃত্যু হয়েছে। ফলে চলতি বছরে মোট মৃত্যুর বড় একটি অংশই হয়েছে গত মাসে।

এদিকে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৪ হাজার ৩৬৯ জন। এর মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৮ হাজার ৪৮২ জন।

নতুন করে ১ হাজার ৬০৮ জন হাসপাতালে ভর্তি হওয়ায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু রোগীর চাপ আরও বেড়েছে। চলমান পরিস্থিতিতে মশার প্রজননস্থল ধ্বংস এবং ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত ও সামাজিক পর্যায়ে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
ঢাকা/এসএস

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু

আপডেটের সময় ০২:১৯:৪০ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬