ভিয়েনা ০৩:২১ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২ জনের মৃত্যু

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:১৪:৪৮ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
  • ৫ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ডেঙ্গুতে নতুন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭২৩ জন।

বুধবার (১২ আগস্ট) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়– গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হওয়াদের মধ্যে বরিশাল বিভাগে ১০১ জন, চট্টগ্রাম বিভাগে ৮৩ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১০৭ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১০১ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১১২ জন, খুলনা বিভাগে ৯৮ জন, ময়মনসিংহ বিভাগে ৪৫ জন, রাজশাহী বিভাগে ৬৩ জন, রংপুর বিভাগে ১২ জন এবং সিলেট বিভাগে একজন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, চলতি বছরে এখন পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ২১ হাজার ৫৫০ জন। এর মধ্যে ৬১ দশমিক ৯ শতাংশ পুরুষ এবং ৩৮ দশমিক ১ শতাংশ নারী রয়েছেন।

আর ডেঙ্গু থেকে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১৯ হাজার ৮৯৪ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, এ নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৩ জনে।
ঢাকা/এসএস

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২ জনের মৃত্যু

আপডেটের সময় ০৪:১৪:৪৮ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬