ভিয়েনা ০৩:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ উদ্বোধন হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৩ মৃত্যু, নতুন রোগী ১ হাজার ২১৭ নিখোঁজের ২৪ দিন পর শালবনে মিলল কিশোরের দেহাবশেষ, গ্রেপ্তার ৪ লালমোহনে মা ইলিশ শিকারের দায়ে ৪ জেলের ৭ দিনের কারাদণ্ড অতিরিক্ত ডিআইজির বাড়িতে ডিবির অভিযান, আটক ৮৪ শেখ হাসিনা ও তাঁর এমপিরা ব্যাপক লুটপাট করেছেন: স্পিকার হাফিজ সকল ধর্মের মানুষকে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী টাঙ্গাইলে বাস নিয়ন্ত্রণ হারিয়ে সুপারভাইজারসহ নিহত ২ লালমোহনে শুরু হচ্ছে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট’ চেয়ারম্যান নয়, মানুষের ভালোবাসা নিয়ে হৃদয়ে বেঁচে থাকতে চাই: নিজাম উদ্দিন

অতিরিক্ত ডিআইজির বাড়িতে ডিবির অভিযান, আটক ৮৪

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:২১:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
  • ৩ সময় দেখুন

স্টাফ রিপোর্টার : রাজধানীর ভাটারা থানা এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে ৮৪ জন নারী-পুরুষকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। এ সময় বাড়িটি থেকে বিপুল পরিমাণ মদ জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) ভোররাত থেকে এ অভিযান শুরু হয়। অভিযানে নেতৃত্ব দেন ডিবির উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) ইলিয়াস কবীর। ডিবি প্রধান ও অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

ডিবি সূত্রে জানা গেছে, রাজধানীর ভাটারা থানার পুলিশ হাউজিং-১ এলাকায় অবস্থিত আড়াইতলা বাড়িটিতে অসামাজিক কার্যকলাপের অভিযোগ ছিল। এসব অভিযোগের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। বাড়িটি স্বল্পমেয়াদি আবাসন ভাড়ার প্ল্যাটফর্ম এয়ারবিএনবির মাধ্যমে ভাড়া দেওয়া হতো বলে জানা গেছে।

অভিযানে ৮৪ জন নারী-পুরুষকে আটক করার পাশাপাশি বাড়িটি থেকে বিপুল পরিমাণ মদ জব্দ করেন গোয়েন্দা পুলিশের সদস্যরা। তবে আটক ব্যক্তিদের পরিচয়, তাঁদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ এবং পরবর্তী আইনি পদক্ষেপের বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ডিবি সূত্রের দাবি, বাড়িটির মালিক পুলিশ সদর দপ্তরে কর্মরত অতিরিক্ত উপমহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) আব্দুল্লাহ আল জহির। তিনি বিসিএস ২৪তম ব্যাচের কর্মকর্তা। বর্তমানে তিনি পুলিশ সদর দপ্তরের পার্সোনাল ম্যানেজমেন্ট-২ শাখায় কর্মরত রয়েছেন। এর আগে তিনি সাবেক অতিরিক্ত আইজিপি মোখলেসুর রহমানের স্টাফ অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন।

বাড়িটিতে ডিবির অভিযান চালানোর বিষয়ে অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহিরের বক্তব্য জানতে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। তবে তিনি ফোনকলের সাড়া দেননি। পরে তাঁর ব্যবহৃত মোবাইল ফোন নম্বরটি বন্ধ পাওয়া যায়।

এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে কী ধরনের আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং বাড়িটির মালিকের কোনো সংশ্লিষ্টতা রয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া গেলে তা জানা যাবে।
ঢাকা/এসএস

জনপ্রিয়

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ উদ্বোধন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

অতিরিক্ত ডিআইজির বাড়িতে ডিবির অভিযান, আটক ৮৪

আপডেটের সময় ০৩:২১:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬