ভিয়েনা ১০:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:০৯:২৩ পূর্বাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬
  • ৩ সময় দেখুন

লালমোহনে মাদক-জুয়া ও কিশোর গ্যাং প্রতিরোধে সভা

জাহিদ ‍দুলাল, ভোলা দক্ষিণ : ভোলার লালমোহনে মাদক, জুয়া, ইভটিজিং, বাল্যবিবাহ, অনলাইন জুয়া, কিশোর গ্যাং এবং মোবাইল ও সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার রোধে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের গজারিয়া গার্লস স্কুল অ্যান্ড কলেজের হলরুমে লালমোহন থানার উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য দেন লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নজরুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, ৭ নম্বর পশ্চিম চরউমেদ ইউনিয়ন বিএনপির সভাপতি প্রভাষক মো. নুরউদ্দিন, ১০ নম্বর মোতাহার নগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সার্জেন্ট (অব.) মাইনুল ইসলাম হাওলাদারসহ স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সমাজসেবক ও গণ্যমান্য ব্যক্তিরা।

সভায় বক্তারা বলেন, মাদক ও কিশোর গ্যাংয়ের অপতৎপরতা সমাজে নানা ধরনের অপরাধ ও অস্থিরতা সৃষ্টি করছে। এসব অপরাধ প্রতিরোধে পুলিশের পাশাপাশি অভিভাবক, শিক্ষক ও সাধারণ মানুষেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

তারা আরও বলেন, বাল্যবিবাহ, ইভটিজিং, জুয়া ও অনলাইন জুয়ার মতো অপরাধের বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। পাশাপাশি কিশোরদের মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে অভিভাবকদের আরও সচেতন ও দায়িত্বশীল হতে হবে।

সভা থেকে যেকোনো অপরাধের তথ্য দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য স্থানীয় বাসিন্দাদের প্রতি আহ্বান জানানো হয়।
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

আপডেটের সময় ১১:০৯:২৩ পূর্বাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬