ভিয়েনা ১০:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

লালমোহনে শুদ্ধ বানান ও উচ্চারণের কর্মশালা অনুষ্ঠিত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:৩১:২৯ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • ৪ সময় দেখুন

জাহিদ দুলাল, ভোলা দক্ষিণ : ভোলার লালমোহনে ‘শুদ্ধ বানান ও শুদ্ধ উচ্চারণ’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) সরকারি শাহবাজপুর কলেজের আয়োজনে কলেজ মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। ছায়ানীড়ের সহযোগিতায় আয়োজিত কর্মশালায় সরকারি শাহবাজপুর কলেজের সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক সাইদ মোরশেদ মাহমুদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ শফিকুল ইসলাম মোল্লা। মূল আলোচক ছিলেন বাংলা ভাষার ফেরিওয়ালা ছায়ানীড়ের নির্বাহী পরিচালক অধ্যাপক মো. লুৎফর রহমান।

কর্মশালায় শুদ্ধ উচ্চারণের ওপর পাঁচ মিনিটের একটি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ২১ নম্বরের এ পরীক্ষায় সরকারি শাহবাজপুর কলেজ, হামীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজসহ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।

পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন হামীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক মো. জাকির হোসেন। পরে পরীক্ষায় উত্তীর্ণ অন্যান্য শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ শফিকুল ইসলাম মোল্লা বলেন, শিক্ষাজীবনকে সমৃদ্ধ করতে সঠিক বানান ও শুদ্ধ উচ্চারণ শেখা জরুরি। এ জন্য শিক্ষার্থীদের অধ্যয়নে মনোযোগী হতে হবে। শিক্ষা অর্জনে লেখাপড়ার কোনো বিকল্প নেই।

অন্যান্য বক্তারা বাংলা ভাষার শুদ্ধ উচ্চারণের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, বাংলা আমাদের মাতৃভাষা হলেও শিক্ষিত ব্যক্তিদের মধ্যেও অনেক সময় শুদ্ধ উচ্চারণের ক্ষেত্রে ভুল দেখা যায়। এ ধরনের কর্মশালার মাধ্যমে শিক্ষার্থীদের শুদ্ধ উচ্চারণে উদ্বুদ্ধ করা এবং সঠিক বানান লেখায় উৎসাহিত করা সম্ভব।

কর্মশালায় কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও পরীক্ষায় অংশগ্রহণকারী বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে শুদ্ধ বানান ও উচ্চারণের কর্মশালা অনুষ্ঠিত

আপডেটের সময় ১১:৩১:২৯ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬