ভিয়েনা ০৩:২০ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রবাসী আনোয়ার হোসেনের মৃত্যু ঢাকায় জরুরি অবতরণ ভারতের এয়ার অ্যাম্বুলেন্স, রোগীর মৃত্যু শিক্ষার্থীদের মেধা বিকাশে লালমোহন হা-মীমে অভিভাবক সমাবেশ দুই বছরেই জেলা সেরা, বিভাগে তৃতীয় লালমোহনের সোনালী ব্যাংক ঝিনাইদহের ডিসিকে জামায়াত নেতার হুঁশিয়ারি, সারের ডিলারশিপ বাতিলের দাবি জুলাই জাতীয় সনদ নিয়ে কূটকৌশলের অবকাশ নেই: সাইফুল হক ত্রিদেশীয় সিরিজ থেকে ছিটকে গেলেন লিটন, ডাক পেলেন ইমন আওয়ামী লীগের পথেই হাঁটছে বিএনপি: জামায়াত আমির লালমোহনে জেন্ডার স্টেরিওটাইপ মোকাবিলায় অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষাই আগামীর বাংলাদেশের অঙ্গীকার: প্রধানমন্ত্রী

চরফ্যাশন রেসিডেন্সিয়াল মডেল কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:২৫:২৮ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
  • ৫০ সময় দেখুন

শহিদুল ইসলাম জামাল, চরফ্যাশন : বর্ণাঢ্য আয়োজন, উৎসবমুখর পরিবেশ ও আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে ভোলার চরফ্যাশন রেসিডেন্সিয়াল মডেল কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) সকাল ১১টায় কলেজ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে ফুল দিয়ে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়। কলেজের অধ্যক্ষ মো. কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন উপাধ্যক্ষ ইবরাহীম খলিল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এমদাদুল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরফ্যাশন আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট রমিজ উদ্দিন, ব্যবস্থাপনা পরিচালক অ্যাডভোকেট রহমত উল্লাহ সেলিম এবং সহকারী ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক।

প্রধান অতিথির বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) এমদাদুল হোসেন বলেন, “তোমরাই আগামীর বাংলাদেশ। লেখাপড়ার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেমে উজ্জীবিত হয়ে নিজেদের গড়ে তুলতে হবে। ভালো ফলাফলের পাশাপাশি ভালো মানুষ হওয়াটা বেশি জরুরি।”

তিনি শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা করার পাশাপাশি সততা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ চর্চার মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। তিনি বলেন, শিক্ষাজীবন থেকেই নৈতিকতা ও দায়িত্ববোধের চর্চা করতে হবে, যাতে শিক্ষার্থীরা ভবিষ্যতে দেশ ও সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। নতুন শিক্ষাজীবনের সূচনাকে স্মরণীয় করে রাখতে আয়োজন করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে কলেজের শিক্ষার্থীরা সংগীত ও বিভিন্ন পরিবেশনা উপস্থাপন করেন। তাঁদের পরিবেশনায় অনুষ্ঠানস্থলে প্রাণবন্ত ও আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।

এ সময় কলেজের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

নবীনবরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে একাদশ শ্রেণির শিক্ষার্থীরা তাঁদের নতুন শিক্ষাজীবন শুরু করার অনুপ্রেরণা লাভ করেন। আনন্দঘন এ আয়োজন শিক্ষার্থীদের মধ্যে নতুন উদ্দীপনা, পারস্পরিক পরিচিতি এবং ভবিষ্যৎ শিক্ষাজীবন নিয়ে আশাবাদ সৃষ্টি করে।

ঢাকা/এসএস

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রবাসী আনোয়ার হোসেনের মৃত্যু

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

চরফ্যাশন রেসিডেন্সিয়াল মডেল কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত

আপডেটের সময় ১২:২৫:২৮ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬