ভিয়েনা ০৬:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে টেন্ডার ছাড়াই অর্ধ কোটি টাকার গাছ কর্তন! ইউএনও’র নীরব ভূমিকা ঝালকাঠিতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ঝালকাঠিতে ইলিশ রক্ষার অভিযানে হামলা, আহত ৭ চরফ্যাশনে কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শিক্ষাজীবন শেষ করেই চাকরি পাবে শিক্ষার্থীরা, সেই লক্ষ্যে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী টুকু প্রতিমন্ত্রীর উদ্যোগে লিবিয়া থেকে ফিরলেন টাঙ্গাইলের দুই যুবক লালমোহনে নানা আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন চরফ্যাশনে কালবেলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন টেস্টে ৭ হাজার রানের মাইলফলকের সামনে মুশফিক, প্রয়োজন আর ৪৩ রান এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের তারিখ পরিবর্তন, নতুন দিন ৩১ অক্টোবর

চার নেতা মুক্তি ও উচ্ছেদ অভিযান বন্ধে সরকারকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:৫৭:০৩ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
  • ৩৮ সময় দেখুন

চার নেতার মুক্তি ও রিকশা উচ্ছেদ বন্ধে সরকারকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

ইবিটাইমস ডেস্ক : গ্রেপ্তার চার নেতার নিঃশর্ত মুক্তি এবং ব্যাটারিচালিত রিকশা উচ্ছেদ অভিযান বন্ধের দাবিতে রাজধানীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইক মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নেতাকর্মীরা। একই সঙ্গে দাবি পূরণে সরকারকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন তারা।

সোমবার (৫ অক্টোবর) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ শুরু করেন রিকশা ও ইজিবাইক মালিক-শ্রমিকরা। পরে তারা বিক্ষোভ মিছিল নিয়ে দৈনিক বাংলা মোড়ে যান। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ থেকে সরকারকে এ আল্টিমেটাম দেওয়া হয়।

সমাবেশে ব্যাটারিচালিত রিকশা-ইজিবাইক মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি এস এম আবুবকর সিদ্দিক বলেন, তারা সরকারকে সহযোগিতা করতে চান, অসহযোগিতা করতে চান না। তবে তাদের চার নেতাকে বিনা দোষে শাস্তি দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।

তিনি বলেন, আগামী তিন কার্যদিবস অর্থাৎ ৪৮ ঘণ্টার মধ্যে চার নেতাকে নিঃশর্ত মুক্তি দিতে হবে এবং রিকশা উচ্ছেদ অভিযান বন্ধ করতে হবে। অন্যথায় আরও কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।

তিনি আরও বলেন, সংগঠনের অন্যান্য দাবিদাওয়া নিয়ে সরকারকে তাদের সঙ্গে আলোচনায় বসতে হবে। ৪৮ ঘণ্টার মধ্যে চার নেতাকে মুক্তি দেওয়া না হলে যে কর্মসূচি ঘোষণা করা হবে, তা ঠেকানো কঠিন হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

বিক্ষোভে অংশ নেওয়া এক রিকশাচালক দেশের দ্রব্যমূল্য বৃদ্ধি এবং গ্যাস, পানি, বিদ্যুৎ ও জ্বালানি সংকট নিয়েও ক্ষোভ প্রকাশ করেন।

এর আগে গত বৃহস্পতিবার দুপুরে সবুজবাগ থানা পুলিশ ব্যাটারিচালিত রিকশা মালিক-শ্রমিক ঐক্য পরিষদের চার নেতাকে আটক করে। সংগঠনের দাবি, গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন সবুজবাগ থানা কমিটির সভাপতি আকবর, তার ছেলে ইয়াসিন, সেন্টু ও রহিম মহাজন।

এই চার নেতার গ্রেপ্তারের প্রতিবাদেই সোমবার বিক্ষোভ ও আল্টিমেটাম কর্মসূচি পালন করা হয়েছে বলে জানান সংগঠনের নেতাকর্মীরা।
ঢাকা/এসএস

লালমোহনে টেন্ডার ছাড়াই অর্ধ কোটি টাকার গাছ কর্তন! ইউএনও’র নীরব ভূমিকা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

চার নেতা মুক্তি ও উচ্ছেদ অভিযান বন্ধে সরকারকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

আপডেটের সময় ১২:৫৭:০৩ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬