ভিয়েনা ০১:২৮ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শৈলকুপায় মহাসড়ক প্রকল্পে ৩২ স্থাপনা উচ্ছেদ, নিলামে বিক্রি ৪ লাখ টাকায় ঝিনাইদহে প্রাক্তন স্বামীর ইটের আঘাতে নারী নিহত ঝিনাইদহে শীতার্তদের জন্য জেলা প্রশাসনের কাছে ৫০০ কম্বল দিল আশা বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর প্রধানমন্ত্রীর কুয়েতের মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলার দাবি ইরানের চরফ্যাশনে গাছবোঝাই গাড়ি উল্টে চাপা পড়ে চালকের মৃত্যু লালমোহনে অজ্ঞাত গাড়ির ধাক্কায় প্রাণ গেল ৮০ বছরের বৃদ্ধার পরীমনির মাদক মামলায় অভিযোগ গঠন শুনানি ২৩ ডিসেম্বর শিশু রামিসা হত্যা মামলায় সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল, স্ত্রী খালাস উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এমপিদের দায়িত্ব: স্পিকার

থাইল্যান্ডকে হারিয়ে এশিয়ান গেমসে সপ্তম বাংলাদেশ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:১০:৫৪ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬
  • ১৯৩ সময় দেখুন

থাইল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে এশিয়ান গেমসে সপ্তম বাংলাদেশ

ইবিটাইমস ডেস্ক : থাইল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে এশিয়ান গেমসে সপ্তম স্থান অর্জন করেছে বাংলাদেশ পুরুষ হকি দল। শনিবার জাপানের গিফু প্রিফেকচারাল গ্রিন স্টেডিয়ামে অনুষ্ঠিত স্থান নির্ধারণী ম্যাচে দাপুটে জয় পায় লাল-সবুজের প্রতিনিধিরা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বাংলাদেশ। ম্যাচের তৃতীয় মিনিটেই গোল করে দলকে এগিয়ে দেন রোমান সরকার। প্রথম কোয়ার্টারে পাওয়া এই লিড ধরে রেখে থাইল্যান্ডের ওপর চাপ বাড়াতে থাকে বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধে ব্যবধান দ্বিগুণ করে বাংলাদেশ। ২৭ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করেন আমিরুল ইসলাম। তার গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় পিটার গেরহার্ডের দল।

শেষদিকে আরও একবার থাইল্যান্ডের জালে বল পাঠায় বাংলাদেশ। ৫৩ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে গোল করেন আশরাফুল ইসলাম। এরপর আর কোনো গোল না হওয়ায় ৩-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

এই জয়ের ফলে এশিয়ান গেমসে সপ্তম স্থান অর্জন করে বাংলাদেশের পুরুষ হকি দল। থাইল্যান্ডকে হারানোর মধ্য দিয়ে এবারের আসরে হকি অভিযান শেষ করল লাল-সবুজের প্রতিনিধিরা।
ঢাকা/এসএস

জনপ্রিয়

শৈলকুপায় মহাসড়ক প্রকল্পে ৩২ স্থাপনা উচ্ছেদ, নিলামে বিক্রি ৪ লাখ টাকায়

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

থাইল্যান্ডকে হারিয়ে এশিয়ান গেমসে সপ্তম বাংলাদেশ

আপডেটের সময় ০২:১০:৫৪ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬