ভিয়েনা ০২:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :

বিমানবন্দরে নেমেই হামলাকারীদের উদ্দেশ্যে যে বার্তা দিলেন বাঁধন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:৫৮:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
  • ৮১ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : ভেনিস চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। এ সময় বিমানবন্দরে তার বাবা প্রকৌশলী আমিনুল হক উপস্থিত ছিলেন।

দেশে ফিরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ইতালিতে তার ওপর হামলার বিষয়ে বিস্তারিত জানান বাঁধন। তিনি বলেন, ঘটনার পর ইতালির পুলিশ তাকে ২৪ ঘণ্টা নিরাপত্তা দিয়েছে। পুলিশ সদস্যরা হোটেলের লবিতে অবস্থান করার পাশাপাশি বাইরে যাতায়াতের সময়ও তার সঙ্গে ছিলেন।

বাঁধন জানান, গত ৮ সেপ্টেম্বর ইতালির পুলিশের কাছে তিনি এ ঘটনায় অভিযোগ করেছেন। ইতালির স্থানীয় পুলিশ ও বাংলাদেশ দূতাবাস তাকে যথেষ্ট সহযোগিতা করেছে বলেও জানান তিনি।

হামলার বর্ণনা দিয়ে বাঁধন বলেন, হামলাকারীরা শুধু গালাগাল বা স্লোগান দেয়নি, তার গায়ে হাতও তুলেছে। এ ধরনের বর্বরতা বন্ধ হওয়া প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

প্রবাসী বাংলাদেশিদের উদ্দেশে বাঁধন বলেন, রাজনৈতিকভাবে বিভক্ত না হয়ে নিজেদের অবস্থান থেকে সচেতন থাকতে হবে। রাজনৈতিক নেতাদের বক্তব্য বা উসকানিতে প্রভাবিত হয়ে নিজেদের মধ্যে বিভেদ তৈরি না করার আহ্বান জানান তিনি।

বাঁধন বলেন, প্রবাসীরা কঠোর পরিশ্রম করে দেশে অর্থ পাঠান। তাই রাজনৈতিক বিরোধের কারণে তাদের জীবন ও নিরাপত্তা যেন হুমকির মুখে না পড়ে, সে বিষয়েও সবাইকে সতর্ক থাকতে হবে।

ভেনিস চলচ্চিত্র উৎসরে অংশ নিতে ইতালি গিয়েছিলেন বাঁধন। সেখানে তার ওপর হামলার অভিযোগকে ঘিরে ইতোমধ্যে আলোচনা ও প্রতিক্রিয়া তৈরি হয়েছে। দেশে ফিরে তিনি জানান, ঘটনার বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

ঢাকা/এসএস

জনপ্রিয়

লালমোহনে মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে টাস্কফোর্স কমিটির সভা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বিমানবন্দরে নেমেই হামলাকারীদের উদ্দেশ্যে যে বার্তা দিলেন বাঁধন

আপডেটের সময় ০১:৫৮:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬